চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকোকে হারিয়ে কোয়ার্টারের পথে এগিয়ে ইন্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে একের পর এক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারছিল না ইন্টার মিলান। নির্ধারিত সময় শেষ হওয়ার ১১ মিনিট আগে মার্কো আর্নাতোভিচের গোলে জয় তুলেছে সিরি আ’র পরাশক্তি দলটি। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে থাকল সিমোন ইনজাঘির দল। রাতের আরেক ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড।

মিলানের সান সিরো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাটলেটিকোকে ১-০তে হারিয়েছে ইন্টার। চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচের সবকটিতে জয় পেল দলটি।

প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি হল দল দুটি। আগের সাক্ষাতে ২০১০ সালে উয়েফা সুপার কাপে ২-০ গোলে জিতেছিল অ্যাটলেটিকো।

গোলের জন্য অ্যাটলেটিকোর ৭ শটের মধ্যে লক্ষ্যে ছিল না একটিও। ইন্টারের ১৯ শটের ৫টিই ছিল লক্ষ্যে। ম্যাচে বদলি নামা আর্নাতোভিচের সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক করারও। একের পর এক দারুণ সব সুযোগ হারান অভিজ্ঞ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত অবশ্য ব্যবধান গড়ে দেন তিনিই।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমে দুই মিনিট পরই সুযোগ পান আর্নাতোভিচ। পোস্টের কাছ থেকে উড়িয়ে মেরে হতাশ করেন ৩৪ বর্ষী অস্ট্রিয়ান ফুটবলার। খানিক পর তার হেড লক্ষ্যে থাকেনি। ৬৩ মিনিটে আরও একটি সূবর্ণ সুযোগ নষ্ট করেন আর্নাতোভিচ।

শেষপর্যন্ত ৭৯ মিনিটে জালের দেখা পায় ইন্টার। বক্সের ভেতর মার্টিনেজের থেকে বল পেয়ে জালে জড়ান এ তারকা। ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

Reneta

এদিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আরেক ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। ২৪ মিনিটে চমৎকার গোলে বরুশিয়াকে এগিয়ে নেন ডোনিয়েল মালেন। ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে সমতা টানেন লুক ডি ইয়ং। ১৩ মার্চ ফিরতি লেগ।

এই গোলে এক রেকর্ডও গড়েছেন ২৫ বর্ষী মালেন। নেদারল্যান্ডসের প্রথম খেলোয়াড় হিসেবে স্বদেশি ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গোলের কীর্তি গড়েছেন। কিন্তু মালেনের গোলটা ডর্টমুন্ডকে জেতাতে পারেনি।

ম্যাটস হুমেলস বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে নিজেদের বক্সে ফাউল করে বসেন পিএসভির মালিক টিলম্যানকে। ৫৬ মিনিটে সফল স্পটকিকে সমতা ফেরান পিএসভির অধিনায়ক লুক ডি ইয়ং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোইতালিইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগনেদারল্যান্ডসপিএসভিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২, ২০২৬

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT