দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত ২৮ মার্চ আতিফ তার ভেরিফায়েড ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওতে দেখা গিয়েছিল, তার নিজের ছবি যুক্ত করে ওপরে লেখা ছিল, বাংলাদেশ, চলো একসঙ্গে সংগীত উপভোগ করি। তবে তখন কোনো তারিখ নিশ্চিত করেননি তিনি।







