চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে আতিফ ভক্তের টাকা ছুড়ে মারার ভিডিও ভাইরাল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা কখনো কখনো শিরোনাম হয়। আবার কখনো ফুল ছুড়ে ভালোবাসা জানান ভক্তরা। তবে এবার পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে ঘটলো বিরল এক ঘটনা!

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক কনসার্টে গান করতে গিয়েছিলেন আতিফ আসলাম। দিব্যি গানও গাইছিলেন তিনি। কিন্তু  হঠাৎই তার উপর ছোড়া হল মুঠো মুঠো টাকা। তবে ভক্তের এই কাণ্ডে মোটেও ক্ষুব্ধ হননি গায়ক, বরং যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতে ইন্টারনেটে সবার মন জয় করেছেন তিনি।

ওই ভক্ত মঞ্চে টাকা ছিটানো শুরু করলে আতিফ আসলাম তাৎক্ষণিক গান বন্ধ করে দেন। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাকে লক্ষ্য করে আতিফ আসলাম বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

ভিডিওটি ইন্টারনেট ভাইরাল হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। আতিফের চিন্তাশীলতার জন্য গায়ককে প্রশংসা করেছেন ভক্তরা।

একজন ব্যবহারকারী লিখেছেন,‘ঠিক। এভাবে টাকা ছুড়ে দেওয়া এবং বিয়ের সময় নাচের জন্য বরযাত্রীর দেওয়া অর্থ মূলত অর্থের অপমান করা।’

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন। মন্তব্যকারী প্রায় সবাই আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করেছেন।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিফ আসলামকনসার্টটাকাভক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT