চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে ৫০০ দিন গুহার ভেতর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

বিয়াট্রিজ ফ্লামিনি একজন স্প্যানিশ অ্যাথলেট। কোন ধরণের মানব সংস্পর্শ ছাড়াই ৫০০ দিন একাকী একটি গুহায় কাটিয়ে বেরিয়ে এসেছেন তিনি। যা একটি বিশ্ব রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। পৃথিবীব্যাপী অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এর কোন কিছুই জানেন না তিনি। তিনি ভেবেছিলেন, পৃথিবীতে এখনও ২০২১ সালের নভেম্বর মাস চলছে।

বিয়াট্রিজ ফ্লামিনি যখন গ্রানাডার সেই গুহায় প্রবেশ করেছিলেন, তখন বিশ্ব কোভিড মহামারীর কবলে ছিল। গত শুক্রবার জনমানবহীন সেই গুহা থেকে ৫০০ দিন পর তিনি বেরিয়ে এসেছেন।

এই পুরো সময়টি তিনি ছিলেন বিজ্ঞানীদের ঘনিষ্ঠ পর্যবেক্ষণের মধ্যে। তার এই মানববিচ্ছিন্ন হয়ে গুহায় অবস্থান করা ছিল বিজ্ঞানীদের একটি পরীক্ষার অংশ।

গুহা থেকে বের হয়ে ফ্লামিনি বলেন, পৃথিবীতে কী হচ্ছে, তার কিছুই আমি জানি না।

ফ্লামিনি যে গুহায় ছিলেন সেটির গভীরতা ২৩০ ফুট। সেখানে প্রবেশের সময় তার বয়স ছিল ৪৮ বছর। এরপর এক বছরের বেশি সময় সেখানে কাটিয়েছেন ব্যায়াম করে, ছবি এঁকে ও উলের টুপি বুনে। এ ছাড়া সময় কাটানোর জন্য তাকে দেওয়া হয়েছিল ৬০টি বই। ব্যবহারের জন্য পেয়েছিলেন ১ হাজার লিটার পানি।

Reneta

বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল, মানুষের ওপর সামাজিক বিচ্ছিন্নতার প্রভাব খতিয়ে দেখা। এ ছাড়া একাকী থাকার ফলে সময় সম্পর্ক বিষয়ে মানুষের ধারণায় যে বিভ্রান্তি দেখা দেয়, তা খতিয়ে দেখা।

স্পেনের একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ফ্লামিনি গুহা থেকে বেরিয়ে সহকর্মীদের জড়িয়ে ধরেন। জানান, গুহার ভেতরে তার অভিজ্ঞতা ছিল ‘চমৎকার’। সাংবাদিকদের বলেন, আমি দেড় বছর ধরে কারও সঙ্গে কথা বলিনি। শুধু নিজের সঙ্গে কথা বলতাম। আমি ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। যদিও এ কারণেই আমাকে সেখানে রাখা হয়েছিল।

পরে আবার সাংবাদিকদের ফ্লামিনি জানান, দুই মাস পর তার সময় গণনা উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। একসময় তিনি দিন গোনা বন্ধ করে দেন। ফলে গুহা থেকে বের হওয়ার সময় তার মনে হয়েছিল, তিনি সেখানে ১৬০ থেকে ১৭০ দিন ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যবেক্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT