চাঁদপুর

শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

পশুর হাটে মানুষ ও গবাদিপশুর সমাগম, পশুর হাটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট, মানুষ ও গবাদিপশুর ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে চাঁদপুরের সবচেয়ে বড় কোরবানি পশুর হাট বাগাদিতে গরু-ছাগল বেচাকানায় জমে উঠেছে।

রোববার ১৬ জুন সকাল থেকেই কোরবানির গরু ছাগল কেনার জন্য হাজারও ক্রেতাদের উপস্থিতি দেখা গেছে হাটে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এসেছেন নদী বেষ্টিত চাঁদপুরে। এক-এককজন ব্যবসায়ী ২০ থেকে ৩০টি পর্যন্ত গরু নিয়ে এসেছেন। ঈদের দিন সকাল পর্যন্ত গরু বিক্রি হবে এ হাটে।

চাঁদপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, জেলার ৮ উপজেলার তিন হাজারের অধিক খামারি এ বছর কোরবানিতে বিক্রির জন্য ৮১ হাজার ৮৯০টি পশু প্রস্তুত করেছেন।

এর মধ্যে ছাগল রয়েছে ২৬ হাজার। উত্তরবঙ্গ থেকে অনেক ব্যাপারী জেলার হাটগুলোতে পশু নিয়ে এসেছেন। তাই জেলার চাহিদার তুলনায় পশুর ঘাটতি নেই।

বিষয়:ঈদুল আজহা ২০২৪ চাঁদপুর জমে উঠেছে পশুর হাট শেষ মুহূর্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…