আন্তর্জাতিক

সার্বিয়ায় স্কুলে গুলি: ৮ শিক্ষার্থীসহ নিহত ৯

সার্বিয়ায় স্কুলে গুলির ঘটনায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বিয়ায় স্কুলে গুলির ঘটনায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, আহত ও নিহতের সংখ্যা এখনও নিশ্চিত হয়নি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আট শিক্ষার্থী এবং অন্যজন স্কুলের নিরাপত্তারক্ষী বলে জানা গেছে। এছাড়া আরও ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

বুধবার ৩ মে বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানায়, আহত শিক্ষক ও শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, বুধবার সকালে হামলার ঘটনায় মধ্য বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলের এক ছাত্রকে আটক করা হয়। সন্দেহভাজন এই শিক্ষার্থী তার বাবার বন্দুক ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। এরইমধ্যে সন্দেহভাজন সপ্তম শ্রেণীর এক ছাত্রকে আটক করেছে। ওই ছাত্র তার বাবার গুলি ব্যবহার করে ছাত্রদের এবং স্কুলের নিরাপত্তা রক্ষীর দিকে বেশ কয়েকটি গুলি ছুঁড়েছিল বলে অভিযোগ রয়েছে।

বিষয়:সার্বিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…