চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন ভেঙে অন্তত ২২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

থাইল্যান্ডে চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) সকালে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত। থাইল্যান্ডের পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় পুলিশ জানায়, ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাত্রা করা ট্রেনটি একটি নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় প্রকল্পে ব্যবহৃত একটি বড় ক্রেন হঠাৎ ভেঙে একটি বগির ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং দুর্ঘটনার পরপরই কিছু অংশে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। পুলিশ জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন এবং ধাতব কাঠামো কেটে উদ্ধারকাজ চালাচ্ছেন।

থাইল্যান্ডের রাষ্ট্রীয় রেল সংস্থা ‘স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড’ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী এতে ১৯৫ জন যাত্রীর নাম নথিভুক্ত ছিল। তবে প্রকৃত যাত্রীর সংখ্যা এই তালিকার চেয়ে কম বা বেশি হতে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রেনট্রেনথাইল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT