আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে ২ মাসে ২০০ শিশু নিহত: ইউনিসেফ

একজন নারী ও শিশু ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে একজন নারী ও শিশু ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননে গত ২ মাসে ২০০ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ শিশু তহবিল সংস্থা ইউনিসেফ।

গতকাল (১৯ নভেম্বর) মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এন্ডার জানিয়েছেন, দুই মাসেরও কম সময়ে লেবাননে ২০০ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। তবে এই ব্যাপারে ইসরায়েলের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

মুখপাত্র অবশ্য এই হত্যাকান্ডের জন্য কে বা কারা দায়ী সে ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেছেন, যারা গণমাধ্যমে খোঁজ খবর রাখেন তাদের কারোরই বিষয়টি অজানা নয়। এতোগুলো শিশুর প্রাণ যাওয়ার পরও যারা সহিংসতা বন্ধে সক্ষম, তারা কিন্তু মুখে কুলুপ এঁটে বসে আছেন।

জেমস আরো দাবি করেছেন, লেবানন ও গাজার সংঘাতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল রয়েছে। সেখানেও ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যুদ্ধে ৪৩ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের দেয়া তথ্যানুযায়ী নিহত শিশুর সংখ্যা ১৬ হাজারেরও বেশি।

এদিকে, যুদ্ধের ভয়াবহতা থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক শিশুকে ইউনিসেফ মনস্তাত্বিক সহায়তাসহ চিকিৎসা সেবা, খাদ্য এবং ঘুমের ওষুধ সরবরাহ করছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। তিনি অভিযোগ করেছেন, গাজার ক্ষেত্রে যেমনটি হয়েছে, ঠিক লেবাননের ক্ষেত্রেও তাই হচ্ছে।

বিষয়:ইউনিসেফ ইসরায়েল লেবানন শিশু নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…