রাশিয়ার দাগেস্তান রিপাবলিকে পুলিশ পোস্ট ও উপাসনালয়ে বন্দুকধারীদের মারাত্মক হামলায় কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা, একজন পাদ্রী ও এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৩ জুন) রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রদেশের রাজধানী মাখাচকালা ও ডারবেন্ট শহরে ২টি সিনাগগ, ২টি গির্জা ও পুলিশ পোস্টে বন্দুকধারীরা এই হামলা চালায়।
দাগেস্তান রিপাবলিকের প্রধান জানিয়েছেন, ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ৬ হামলাকারী নিহত হয়েছে। অন্যদের খুঁজছে পুলিশ। হামলাকারীদের পরনে কালো পোশাক ছিলো।
এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। মুসলিমপ্রধান দাগেস্তানে এরআগে জঙ্গি সংগঠন আইএস বেশ কয়েকবার হামলা চালিয়েছে।








