চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে শৈত্যপ্রবাহে ১২৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে এবছর শীত ও শৈত্যপ্রবাহের কারণে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ১৫ দিনে শীতের কারণে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২৪ জন।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের একজন মুখপাত্র বলেন, এক দশকের সবচেয়ে ঠান্ডা শীতে এবছর প্রায় ৭০,০০০ গবাদি পশু মারা গেছে।

তালেবান সরকার আফগান নারীদের বেসরকারী সংস্থায় কাজ করা নিষিদ্ধ করার পর, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক সাহায্য সংস্থা দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে। ফলে তাদের সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে দেশটির সাধারন মানুষ।

সম্প্রতি একজন তালেবান মন্ত্রী বলেন, মানুষ মারা গেলেও তাদের এই আদেশ অপরিবর্তিত থাকবে।

দুর্যোগ ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখন্দ বিবিসিকে বলেন, আফগানিস্তানের অনেক এলাকা এখন তুষার দ্বারা সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে গেছে। সেসব জায়গায় উদ্ধারের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছিল, কিন্তু পাহাড়ী অঞ্চল হওয়ার কারণে তারা অবতরণ করতে পারেনি।

তিনি বলেন, আগামী ১০ দিনের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা বেড়ে যাবে। তবে তিনি এখনও আফগান জনগন এবং তাদের গবাদি পশুর মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে চিন্তিত।

Reneta

তিনি আরও বলেন, যারা ঠান্ডায় প্রাণ হারিয়েছে তাদের বেশিরভাগই রাখাল বা গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষ। তাদের স্বাস্থ্যসেবার সুযোগ ছিল না। যারা এখনও পার্বত্য অঞ্চলে বসবাস করছেন তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া বেশিরভাগ রাস্তা তুষারপাতের কারণে বন্ধ হয়ে গেছে। যানবাহন সেখানে আটকে গেছে এবং যাত্রীরা হিমায়িত তাপমাত্রায় মারা গেছেন।

আফগানিস্তানে শীত সবসময়ই বেশ তীব্র হয় তবে এটা এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ আবহাওয়া। এই বছরই ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে গত মাসের তালেবান সরকারের নারীদের বেসরকারী সংস্থায় কাজ করার ওপর নিষেধাজ্ঞার প্রদানের কারণে।

মোল্লা আখন্দ জোর দিয়ে বলেন, এই আদেশ প্রত্যাহার করা যাবেনা, আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানের ইসলামিক সংস্কৃতিকে মেনে নিতে হবে।

তিনি বিবিসিকে বলেন, পুরুষরা ইতিমধ্যেই আমাদের সাথে উদ্ধার প্রচেষ্টায় কাজ করছে, আমাদের সাথে নারীদের কাজ করার কোন প্রয়োজন নেই। প্রতিটি পরিবারের পুরুষরা ইতিমধ্যেই ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছেন, তাই মহিলাদের প্রয়োজন নেই।

জাতিসংঘসহ সাহায্যকারী কর্মকর্তারা জরুরীভাবে এই নিষেধাজ্ঞার বিপরীতে কাজ করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবানতালেবান সরকারমৃত্যুশীতশৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবৈধ বসতি সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জাতিসংঘের

জুলাই ২৮, ২০২৬

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT