চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় থেকে বাস পড়ে অন্তত ১২ জনের প্রাণহানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পাহাড়ে বাস দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বাই-পুনে হাইওয়ের পাহাড়ি রাস্তা থেকে বাস গিরিখাতে পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অন্তত ২৮ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০মিনিটে মহারাষ্ট্রের রায়গড় জেলার পুরানো মুম্বাই-পুনে হাইওয়ে থেকে পড়ে খোপোলি থানার সীমানায় স্থানীয় শিংরোবা মন্দিরের কাছে এই বাস দুর্ঘটনা ঘটেছে। এটি প্রাইভেট বাস ছিল এবং একটি সঙ্গীত দলের সদস্যদের বহন করে পুনে থেকে মুম্বাই যাচ্ছিল।

বাসটি মুম্বাইয়ের গোরেগাঁও থেকে ‘বাজি প্রভু বাদক গ্রুপ’ নামের একটি সঙ্গীত গ্রুপ এর সদস্যদের নিয়ে যাচ্ছিল। তারা পুনে জেলার পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গোরেগাঁও ফিরছিল। আজ শনিবার রাত ১টার দিকে বাসটি অনুষ্ঠানস্থল ছাড়ে। দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।

মৃত ও আহত ব্যাক্তিরা বেশিরভাগই মুম্বাইয়ের সাইন, গোরেগাঁও এবং পার্শ্ববর্তী পালঘর জেলার ভিরারের বাসিন্দা। আহতদের স্থানীয় খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ও আহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। স্থানীয় পুলিশের একটি দল এবং একটি ট্র্যাকার গ্রুপ এখনও উদ্ধার অভিযানে নিয়োজিত আছে। খোপোলি শহরটি মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

ট্যাগ: পুনেভারতমুম্বাইহাইওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউমার্কেটের বর্তমান পরিস্থিতি

পরবর্তী

আরিয়ানকে নিয়ে সরব পলক

পরবর্তী
সুন্দরী নারী, যুবক ও পুরুষের ছবি, আলোচনায় আরিয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিয়ানকে নিয়ে সরব পলক

পুরুষদের বিভিন্ন স্টাইলের পোশাক ও হেয়ারস্টাইলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল্য বৃদ্ধির বাজারে অর্ধেক দামে বিক্রি হচ্ছে 'ব্যাং'র পোশাক

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT