আন্তর্জাতিক

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ভিড়ে ইসরায়েলি হামলা, ত্রাণকর্মীসহ নিহত ১০

গাজায় আহত ও নিহতের জন্য ত্রাণের অপেক্ষায় থাকা মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলার পর আহত ও নিহতদের জন্য ত্রাণের অপেক্ষায় থাকা মানুষজনের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজার খান ইউনিসের আল শান্তি ক্যাম্পে ত্রাণপ্রত্যাশীদের ওপর ইসরায়েলি হামলায় ত্রাণবাহী ট্রাক রক্ষাকারী রক্ষীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় হামাস প্রধান হানিয়াহর এক বোনও রয়েছে বলে জানা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)  জানিয়েছে, গাজায় শিশুরা অপুষ্টি এবং পানিশূন্যতায় মারা যাচ্ছে, যখন খাবার এবং বিশুদ্ধ পানি ট্রাকে অপেক্ষা করছে। এছাড়া গাজায় দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকি রয়েছে। প্রায় ৫ লাখ ফিলিস্তিনি খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে।

অন্যদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলবে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৩৭ হাজার ৬ শ’ ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৮৬ হাজারের বেশি বন্দী রয়েছে।  হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন।

বিষয়:ইউএনআরডব্লিউএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…