ঘূর্ণিঝড় রিমালের ব্যাপক তাণ্ডবে বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের দেড় কোটিরও বেশি গ্রাহক। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে অনেক পুকুর ও ঘেরের মাছ। মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।






