চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীকে ধ্বংস করতে ধেয়ে আসছে গ্রহাণু ‘বেন্নু’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

বিশ্বব্রহ্মাণ্ডের আনাচকানাচে কত অজানা বস্তু লুকিয়ে আছে। ক্ষুদ্র পৃথিবী থেকে তার নাগাল পাওয়া যায় না। তবু এই পৃথিবীতে বসেই পৃথিবীর বাইরের জগত নিয়ে গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। এই গবেষণা থেকেই ‘বেন্নু’ নামক একটি গ্রহাণুকে ঘিরে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা করা হচ্ছে।

আনন্দবাজার জানিয়েছে, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে একটি গ্রহাণুর হদিস পেয়েছে। যা আগামী দিনে পৃথিবীর কাছে চলে আসতে পারে। এমনকি পৃথিবীর সঙ্গে তার সংঘর্ষও অসম্ভব নয়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘বেন্নু’। বহুদূর থেকে পৃথিবীর দিকেই এগিয়ে আসছে এই গ্রহাণু।

‘বেন্নু’র নামকরণ করা হয়েছে একটি কাল্পনিক পাখির নাম অনুসারে। মিশরের পুরাণে সেই পাখির উল্লেখ আছে। সূর্য, সৃষ্টি এবং পুনর্জন্মের সঙ্গে ‘বেন্নু’ পাখির যোগ রয়েছে। সেই কারণে এই নামটিকে বেছে নেওয়া হয়েছে। নাসার বিজ্ঞানীদের ধারণা, যদি ‘বেন্নু’র সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়, তবে কোন উপায়ে রক্ষা পাওয়া সম্ভব নয়। ধ্বংস তখন অনিবার্য।

নিউ ইয়র্কের ৩৮১ মিটার উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও লম্বা এই গ্রহাণু ‘বেন্নু’। চওড়ায় এটি ৫১০ মিটার। এই বিশাল পাথরের খণ্ডের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে তা থেকে ১২ হাজার মেগাটন শক্তি নিঃসৃত হবে। পৃথিবীতে এখনও পর্যন্ত মানুষের দ্বারা তৈরি সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার চেয়েও যা ২৪ গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

বিজ্ঞানীদের মতে, ‘বেন্নু’র সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে তা হবে ২২ শতকের শেষ দিকে বা ২৩ শতকের শুরুতে। এর সম্ভাব্য সময় ২১৮২ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে হতে পারে। তবে ‘বেন্নু’ পৃথিবীতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। ২৩০০ সালের মধ্যে পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর ধাক্কা খাওয়ার সম্ভাবনা ১৭৫০ বারের মধ্যে এক বার মাত্র।

তবে গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি আসবে। তাতেও ক্ষতি হতে পারে পৃথিবীর। পৃথিবী থেকে ‘বেন্নু’র সম্ভাব্য দূরত্ব হতে পারে প্রায় ৭৫ লক্ষ কিলোমিটার। মহাকাশের হিসাবে এই দূরত্ব কিন্তু খুব বেশি নয়। তাই গ্রহাণু ‘বেন্নু’র হাত থেকে পৃথিবীকে বাঁচাতে কোমর বেঁধে নেমেছে নাসা।

Reneta

তারা ওই গ্রহাণু সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য মহাকাশে একটি যান পাঠিয়েছিল। যার নাম ‘ওসিরিস-রেক্স’। ২০১৬ সালে মহাকাশে পাঠানো এই মহাকাশযানটির কাজ ছিল ‘বেন্নু’কে পর্যবেক্ষণ করে তা থেকে তথ্য সংগ্রহ করা। সাত বছর ধরে পর্যবেক্ষণের পর অবশেষে পৃথিবীতে ফিরে এসেছে ‘ওসিরিস-রেক্স’।

গ্রহাণু ‘বেন্নু’ থেকে অন্তত ২৮ গ্রাম নমুনা তুলে এনেছে ‘ওসিরিস-রেক্স’। সম্প্রতি নমুনা নিয়ে আমেরিকার উটাহ মরুভূমিতে নেমেছে যানটি। বিজ্ঞানীরা এই নমুনা পরীক্ষা করে দেখবেন। তাতে গ্রহাণুটির ক্ষমতা সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে। এর আগে এত বড় নমুনা মহাকাশ থেকে পৃথিবীতে একবারই আনা হয়েছিল। চাঁদের মাটি থেকে সেই নমুনা এনেছিল নাসার অ্যাপোলো মিশন।

নাসার বিজ্ঞানীরা আরও জানিয়েছেন ‘ওসিরিস-রেক্স’-এর ফিরে আসাকে বড় সাফল্য হিসেবে দেখছেন তারা। তারা আরও জানিয়েছেন, ২০২৩ সালের ১১ অক্টোবর একটি কনফারেন্সের মাধ্যমে গ্রহাণু ‘বেন্নু’র নমুনা পরীক্ষার ফলাফল এবং প্রাপ্ত তথ্য ঘোষণা করবে নাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রহাণুনাসাবেন্নুমহাকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT