চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার আকাশেই অদৃশ্য আসাদের উড়োজাহাজ, মৃত্যুর জল্পনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
সিরিয়ার আকাশে অদৃশ্য আসাদের উড়োজাহাজ, মৃত্যুর জল্পনা!. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে তার অবস্থান নিয়ে আলোচনা। এরই মাঝে খবর প্রকাশিত সাবেক এই প্রেসিডেন্টের উড়োজাহাজ নিয়ে। কেউ কেউ বলছে, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মৃত্যু হতে পার পালিয়ে যাওয়া আসাদের।

রোববার (৮ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে সিরিয়ার রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছিলেন বিদ্রোহীরা। তার পরই বিভিন্ন সূত্রে খবর ছড়ায় রাজধানী ত্যাগ করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তাকে শেষ বার উড়োজাহাজে উঠতে দেখা গিয়েছিল। কিন্তু সেই উড়োজাহাজ চেপে তিনি কোথায় গিয়েছেন, তা এখনও অস্পষ্ট। তার মাঝেই খবর মেলে আসাদের উড়োজাহাজ আকাশপথে খুঁজে পাওয়া যাচ্ছে না! তবে কি আসাদের উড়োজাহাজ ভেঙে পড়ল? মৃত্যু হয়েছে আসাদের? শুরু হয়েছে জল্পনা।

Banglabid

গত কয়েক দিন ধরেই সিরিয়ার একের পর এক শহর দখল করতে শুরু করে সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। আজ তারা রাজধানী দামাস্কাসে ঢুকে পড়ার পরই উড়োজাহাজ ধরে শহর ছাড়েন বাশার। কিন্তু কিছুক্ষণ পরই তার উড়োজাহাজ নিখোঁজ হয়ে যায় আকাশপথে। তার পরই নানা জল্পনা শুরু হয়। অনেকেই দাবি করেন, বাশারের উড়োজাহাজ গুলি করে নামানো হয়েছে! যদিও এই সব খবরের সত্যতা প্রকাশ্যে আসেনি। বিদ্রোহী গোষ্ঠী বা সিরিয়ার সরকারের তরফে কোনও বিবৃতিও দেওয়া হয়নি।

উড়োজাহাজের অনলাইন ট্র্যাকার সংক্রান্ত একটি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরিয়ার একটি উড়োজাহাজ দামাস্কাস বিমানবন্দর থেকে উড়েছিল সকালে। প্রথমে দেখা যায় উড়োজাহাজটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাচ্ছে। পরে আকস্মিকভাবেই হোমস শহর পার হতেই কোনও খোঁজ পাওয়া যায়নি।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি অদৃশ্য হওয়ার আগে খুব দ্রুত নীচের দিকে নামতে শুরু করে। তার পর আচমকাই অদৃশ্য হয়ে যায় সেটি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ওই বিমানেই ছিলেন বাশার।

Reneta

আকাশপথে উড়োজাহাজ অদৃশ্য হওয়ার নেপথ্যে অনেক কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। হতে পারে ওই বিমানের ‘জিপিএস জ্যামিং’-এর কারণে বিমানের গতিবিধি সম্পর্কিত তথ্য মেলেনি। কিংবা উড়োজাহাজের গতিবিধির পুরনো তথ্যই যান্ত্রিক গোলযোগের কারণে দেখা যেতে পারে। তবে উড়োজাহাজটি গুলি করে নামানোর তথ্যও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদের মৃত্যুর সম্ভাবনাকোথায় আছেন প্রেসিডেন্ট বাশারদামাস্কাসসিরিয়ার প্রেসিডেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিছু নেতা-কর্মীদের কাজ মানুষ পছন্দ করছে না: তারেক রহমান

পরবর্তী

ভারতে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ

পরবর্তী
বিক্ষোভকারীরা দিল্লি চলো কর্মসূচিতে পুলিশের বাধা মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ‘দিল্লি চলো’ কর্মসূচিতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ

বাংলাদেশ ক্রিকেটাররা সমুদ্র সৈকতে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯৫ রানের লক্ষ্য ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

সর্বশেষ

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT