চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সারের উপাদান অ্যাসপার্টামকে কিছু ক্ষেত্রে নিরাপদ মনে করছে বিশেষজ্ঞরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ডায়েট কোক, চুইংগামসহ অন্যান্য মিষ্টি স্বাদযুক্ত পণ্য তৈরিতে চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত ‘অ্যাসপার্টাম’ নামক কৃত্রিম মিষ্টিকে ক্যান্সার সৃষ্টির কারণ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে একইসাথে এটিকে এখনও কিছু ক্ষেত্রে নিরাপদ বলে মনে করছে কিছু বিশেষজ্ঞ।

এপি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার এজেন্সির রিপোর্টের ওপর ভিত্তি করেই একটি বিশেষজ্ঞ দল বলছে, চিনির বিকল্প হিসেবে অ্যাসপার্টাম সীমিত আকারে ব্যবহার করা নিরাপদ।

দুইটি ভিন্ন বিশেষজ্ঞ দল এই রিপোর্ট পর্যবেক্ষণ করে। সমন্বিত এই পর্যালোচনার ভিন্ন ফলাফল গত শুক্রবার প্রকাশিত হয়। একটি দল ছিল ডব্লিউএইচওর বিশেষ শাখা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার। অন্য আরেকটি হলো ডব্লিউএইচও এবং জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা নির্বাচিত একটি বিশেষজ্ঞ প্যানেল।

ডব্লিউএইচওর ক্যান্সার এজেন্সি (আইএআরসি) ক্যান্সার সৃষ্টি করতে অ্যাসপার্টামের সম্ভাব্যতা মূল্যায়ন করতে জুন মাসে একটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানায়। তাদের পর্যালোচনার ওপর ভিত্তি করে দেখা যায়, দলটি প্রমাণ পেয়েছে যে অ্যাসপার্টাম লিভারের ক্যান্সারের সাথে সম্পৃক্ত।

একটি পৃথক মূল্যায়নে, ডব্লিউএইচও এবং জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা গঠিত বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখতে পান, অ্যাসপার্টামের গ্রহণযোগ্যতার যে মাত্রা আগে নির্ধারণ করা হয়েছিল তাতে বিপদজ্জনক কিছুর প্রমাণ নেই।

এর আগে, অ্যাসপার্টামকে তালিকাভুক্ত করার ঘোষণা করার পর ডব্লিউএইচওর পুষ্টি পরিচালক ড. ফ্রান্সেস্কো ব্রাঙ্কা বলেন, আমরা ভোক্তাদেরকে অ্যাসপার্টাম সম্পূর্ণরূপে খাওয়া বন্ধ করার পরামর্শ দিচ্ছি না। আমরা শুধু একটু সংযমের পরামর্শ দিচ্ছি।

Reneta

অ্যাসপার্টাম কী?

অ্যাসপার্টাম কম-ক্যালোরিযুক্ত কৃত্রিম মিষ্টি যা চিনির চেয়ে প্রায় ২০০ গুণ বেশি মিষ্টি। এটি একটি সাদা, গন্ধহীন পাউডার এবং বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কৃত্রিম মিষ্টি।

অ্যাসপার্টাম ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খাবারের সাথে যোগ করার একটি উপাদান হিসেবে অনুমোদিত। এটি অনেক খাবার, পানীয় যেমন ডায়েট কোক, ডেজার্ট, চুইংগাম, কাশির ড্রপসহ ওষুধ এবং ওজন কমাতে সাহায্য করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

অ্যাসপার্টামকে ১৯৭৪ সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদন দেয়। বলা হয়েছিল, একজন ব্যক্তি তার দেহের প্রতি কেজি ওজনের জন্য ৫০ মিলিগ্রাম অ্যাসপার্টাম গ্রহণ করতে পারবে। জাতিসংঘের বিশেষজ্ঞরা ১৯৮১ সালে এই পরিমাণ কিছুটা কম করে প্রতি কেজির জন্য ৪০ মিলিগ্রাম অ্যাসপার্টাম সেবন নির্ধারণ করেছিলেন।

কেমব্রিজ ইউনিভার্সিটির ইমেরিটাস পরিসংখ্যানের অধ্যাপক ডেভিড স্পিগেল হাল্টার বলেছেন, নির্দেশিকাটির অর্থ হল গড়ে মানুষ দিনে ১৪ ক্যান পর্যন্ত ডায়েট কোক পান করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসপার্টামজাতিসংঘডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT