চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসিতের ‘এক টাকার সিঙ্গারা’

জাহিদ রহমানজাহিদ রহমান
৬:২৮ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২৩
জনপদ, মাগুরা
A A

মচমচে সিঙ্গারা সবারই প্রিয় খাবার। ত্রিকোণ বা পিরামিড আকৃতির এই খাবার সবার কাছেই ভীষণ লোভনীয়। একটু খিদে মেটাতে দুপুরের আগে বা বিকেলে সিঙ্গারা অসম্ভব এক তৃপ্তি আনে। কিন্তু বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই কালে মাত্র ‘এক টাকা’ দামের একটা সিঙ্গারা পাওয়াতো বিস্ময়করই বটে।

কেননা করোনা অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তীতে এমন কোন খাদ্য পণ্য নেই যার কমবেশি দাম বাড়েনি। সবকিছুর দাম বাড়লেও মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারের সিঙ্গারা-মিষ্টি-চপ বিক্রেতা অসিত সাহার ওপর যেন এসবের কোন প্রভাব পড়েনি। তাই অসিত সাহা এখনও মাত্র এক টাকা দামে সিঙ্গারা খাওয়াচ্ছেন ক্রেতাদের। অনেকটা আশ্চর্য হওয়ার মতোই বিষয়। কেননা এক টাকায় এখন কিছুই পাওয়া যায় না।

মাত্র এক টাকা দামে একটি সিঙ্গারা— অনেকেই একথা শুনে বিস্মিত হতে পারেন। কিন্তু এক টাকা দামেই অসিত সাহা সিঙ্গারা বিক্রি করে থাকেন। অনেকদিন ধরেই তিনি এই দামে বিক্রি করছেন। আর এই কারণে অসিতের একটার সিঙ্গারা এখন ট্রেডমার্ক। তার দোকানে সবসময় ভীড় লেগেই থাকে।

অসিতের এক টাকার সিঙ্গারা খেতে খুবই সুস্বাদু। তুলনামূলক ছোট আকৃতির এই সিঙ্গারাতে তিনি প্রয়োজনীয় উপকরণ দিয়েই তৈরি করেন। তবে সিঙ্গারার টেস্টটা একটু ভিন্ন। আর এ কারণেই অসিতের সিঙ্গারার চাহিদা অনেক বেশি। অনেক দূর-দূরান্ত থেকে মানুষ অসিতের ‘এক টাকার সিঙ্গারা’ খাওয়ার জন্য গাংনালিয়া বাজারে আসেন ছাউনির নিচে অসিত সিঙ্গারা বিক্রি করেন। তবে শুধু সিঙ্গারাই নয়, তার ছোট দোকানে আরও পাওয়া যায় বুন্দিয়া, নিমকি, চপসহ মজাদার সব খাবার। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত এই দোকান চালান তিনি। এই দোকানই তার সব। এই একই স্থানে ব্যবসা করছেন টানা ৩৭ বছর।

সরেজমিনে দেখা গেল অসিত পাশেই একটি কড়াই-এ সিঙ্গারা ভাজছেন। গরমগরম সিঙ্গারা তুলছেন আর বিক্রি করছেন। ক্রেতারা বিশটি, পঞ্চাশটি করে সিঙ্গারা অর্ডার দিচ্ছেন। অসিত সাহা ঝটপট সিঙ্গারার সাথে মশলা আর কুঁচি পেঁয়াজ দিয়ে প্যাকেট করে দিচ্ছেন।

এত কম দামে সিঙ্গারা বিক্রির বিষয়ে জানতে চাইলে অসিত সাহা বলেন, ‘আমার ব্যবসার লক্ষ্য হলো কম দামে বেশি বিক্রি করা। দাম কম হলে ক্রেতারা বেশি করে কিনতে আগ্রহী হন। ফলে বেশি বিক্রি হলে আমার লাভ ভালো হয়। আর কম দাম হওয়ার কারণে ক্রেতাদের মনেও সন্তষ্টি থাকে।’

Reneta

সিঙ্গারা ক্রেতাদেরকে সিঙ্গারার মান এবং স্বাদ সম্পর্কে জিজ্ঞেস করলে সবাই অসিতের সিঙ্গারার ভূয়সী প্রশংসা করেন।

অসিত সাহা জানান, একসময় তিনি একটি সিঙ্গারা মাত্র চার আনায়ও বিক্রি করেছেন। এখন বিক্রি করছেন মাত্র এক টাকায়। এক টাকায় মানুষকে তৃপ্ত করছেন এটিই তার বড় এক পাওয়া। গাংনালিয়া বাজার দিয়ে শ্রীপুর বা কোথাও গেলে অবশ্যই অসিতের ‘এক টাকার সিঙ্গারা’ খেতে ভুল করবেন না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুর থেকে উদ্ধার ব্যারেলভর্তি জ্বালানি তেল

এপ্রিল ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এপ্রিল ৫, ২০২৬

‘একটি বাংলাদেশ’ শিরোনামে কাব্য কুহুকের আবৃত্তি প্রযোজনা

এপ্রিল ৫, ২০২৬

৪৩ বছর বয়সেও ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের

এপ্রিল ৫, ২০২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সারাদেশে একযোগে হামের টিকা দেওয়ার সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT