রাজনীতি

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ ঢাকার একটি পার্কে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ, তিনি একটি পার্কে দাঁড়িয়ে আছেন, পেছনে গাছ ও আর্চের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (১২ ডিসেম্বর) শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট ও ভিডিওবার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।

ভিডিওবার্তায় আসিফ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতির পরিবর্তে প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি।

তিনি আরও বলেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ আমাকে অনুপ্রাণিত করে। তাদের আদর্শকে সামনে রেখে দেশ পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।

গতকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার আগে দিনই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ ও আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। এরপর তাদের দলীয় অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়।

তবে আজকের ঘোষণার মাধ্যমে আসিফ পরিষ্কার করলেন, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র হিসেবেই ভোটযুদ্ধে অংশ নেবেন।

বিষয়:আসিফ মাহমুদ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ স্বতন্ত্র প্রার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…