চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজবুত তাহরীর পেটানো শ্রমিককে ডিবি থেকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় মিছিলটি ছাত্রভঙ্গ করতে পুলিশ হিযবুত তাহরীর সদস্যদের ওপর লাঠিচার্জ করে। এমন সময় পুলিশের সঙ্গে হঠাৎ একজন শ্রমিক এসে হিযবুত তাহরীর সদস্যদের লাঠি দিয়ে পেটান।

পরে ওই শ্রমিককে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। ঘটনা জানতে পেরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডিবি থেকে ছাড়িয়ে নিয়ে যান ওই রিকশাচালককে। এই বিষয়ে একটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করার কথা থাকলেও সেটি হয়নি।

এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক উপস্থিত ছিলেন। তবে কেউ এ সময় গণমাধ্যমে কথা বলেননি।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি অবহিত করে গণমাধ্যমকর্মীদের ক্ষুদেবার্তা পাঠান।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ডিসি মুহাম্মদ তালেবুর জানান, ডিবির পিআরও থেকে তাকে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তিনি শুধু সে অনুযায়ী মেসেজটি দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াডিবিরিকশাচালক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বুথফেরত সমীক্ষায় মিশ্র চিত্র: কে এগিয়ে?

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

এপ্রিল ২৯, ২০২৬

প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের আহ্বান আইজিপির

এপ্রিল ২৯, ২০২৬

শিক্ষককে ‘বাসায় ডেকে হেনস্তার’ অভিযোগ, বিচারপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

এপ্রিল ২৯, ২০২৬

অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাক কর কাঠামো সংস্কারের দাবি

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT