অন্যান্য খেলা

চীনের কাছে হেরে সপ্তম স্থানের জন্য লড়বে বাংলাদেশ

এশিয়ান গেমস ছেলেদের হকি

চীনের কাছে হেরে সপ্তম স্থানের জন্য লড়বে বাংলাদেশ

ছেলেদের এশিয়ান কাপ হকিতে পঞ্চম থেকে অষ্ঠম স্থানের লড়াইয়ের ম্যাচে চীনে কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৭-১ গোলে হেরে পাঁচ কিংবা ছয় হওয়ার আশা শেষ লাল-সবুজের প্রতিনিধিদের। সপ্তম স্থানের জন্য থাইল্যান্ডের বিপক্ষে খেলবে আশরাফুল সাদের দল।

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বাংলাদেশ। গোল, করেন জিয়ালিয়াং ঝাং। চতুর্থ মিনিটে ব্যবধান দিগুণ করেন ইউলাই ঝাও। দ্বিতীয় কয়ার্টাররে তৃতীয় গোল করেন বেনহাই চেন। শেষ মিনিটে ব্যবধান কমান রাকিবুল হাসান। ৩-১ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারের জিয়েশেং জাওয়ের এবং জিয়ালিয়াংয়ের দ্বিতীয় গোলে ৫-১ হয় ব্যবধান। শেষ কোয়ার্টারের বেনহাই পর পর দুটি গোল করে তার হ্যাটট্রিক পূরণ করেন। সে গোলেই ৭-১ গোলের ব্যবধানে চীনের কাছে হারে বাংলাদেশ।

৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সপ্তম স্থানের জন্য থাইল্যান্ডের বিপক্ষে লড়বে আশরাফুলের দল।

বিষয়:এশিয়ান গেমস ছেলেদের হকি চীন বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…