চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পেতে মরিয়া বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ান গেমসের ছেলেদের ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জিয়াওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি শুরু হবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে লাল-সবুজের দলের তুলনায় ২৯ ধাপ এগিয়ে মিয়ানমার। বর্তমানে বাংলাদেশ ১৮৯তম এবং মিয়ানমার ১৬০তম স্থানে রয়েছে।

অনূর্ধ্ব-২৩ পর্যায়ে দলদুটি এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে। দুটি খেলাই ২০০৪ অলিম্পিক গেমসের বাছাইপর্বের ছিল। প্রথম ম্যাচে ৩-০ গোলে হারে বাংলাদেশ। ফিরতি ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র।

দুই দেশের জাতীয় দল খেলেছে ১২ বার। চারবার জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ, ছয়বার জেতে মিয়ানমার। বাকি দুই ম্যাচ ছিল ড্র।

সাম্প্রতিক পারফরম্যান্স, শক্তি ও সামর্থ্য বিবেচনায় এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের এ গ্রুপে পড়া দল দুটি কাছাকাছি মানের।

দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, ‘এশিয়াডে অংশ নিতে পেরে খেলোয়াড়রা রোমাঞ্চিত। এটা এশিয়ার বড় একটা প্রতিযোগিতা। আমরা খেলবও খুবই শক্তিশালী তিনটি দলের বিপক্ষে- চীন, ভারত ও মিয়ানমার। আমাদের সামনে খুব রোমাঞ্চকর একটা সপ্তাহ অপেক্ষা করছে। সেইসঙ্গে চ্যালেঞ্জিংও বটে।’

Reneta

‘তবে আমরা প্রথম ম্যাচটি নিয়ে ভাবছি। সেটি মিয়ানমারের বিপক্ষে। চীন আর ভারতের তুলনায় মিয়ানমার কিছুটা বোধহয় পিছিয়ে আছে। আমরা তাই প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পেতে চাই। জিততে পারলে খুবই ভালো হয়, সেটি তুলনামূলক শক্তিধর চীন আর ভারতের সঙ্গে আমাদের প্রেরণা দেবে।’

চীনের হ্যাংজুতে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চলবে এশিয়ান গেমস। আনুষ্ঠানিকভাবের এবারের গেমসের পর্দা ওঠার চার দিন আগেই শুরু হবে ছেলেদের ফুটবল ইভেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান গেমসফুটবলবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দলমিয়ানমারলিড স্পোর্টসহ্যাংজু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT