অন্যান্য খেলা

এশিয়ান যুব গেমসে প্রথম পদক জিতল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ নারী কাবাডি

বাংলাদেশের যুব দল এশিয়ান গেমসে প্রথম পদক জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যুব দল এশিয়ান যুব গেমসে অংশগ্রহণ করে, তারা বাংলাদেশের পতাকা ধরে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়ান যুব গেমসে খেলতে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী কাবাডি দল। বাহরাইনে আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ, তা দিয়ে জিতেছে ব্রোঞ্জ পদক। এশিয়ান গেমসে এটি বাংলাদেশের প্রথম পদক। আগের দুই আসরে অংশ নিয়ে কোন পদক আসেনি।

মেয়েদের আসরটিতে অংশ নিয়েছিল বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুদলই ২২ পয়েন্ট করে স্কোর তোলে। কিন্তু প্রথমার্ধে অর্জিত অগ্রগতির কারণে শেষপর্যন্ত ৪৭-৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে উল্লাসে মাতে লাল-সবুজের দল।

বাংলাদেশের নারী কাবাডি দলটি আসরে ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরেছে।

বিষয়:ইরান এশিয়ান গেমস কাবাডি থাইল্যান্ড বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…