চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব রাখবে ‘এশিয়া ফার্মা এক্সপো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৩
স্বাস্থ্য
A A

তিন দিনব্যাপী ‘১৪তম এশিয়া ফার্মা এক্সপো’-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

২ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উদ্যোগে এবং জিপিই প্রাইভেট লি.-এর সহযোগিতায় শুরু হয়েছে এই ফার্মা এক্সপো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেকটর জেনারেল রবি উদয় ভাস্কর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতির মহাসচিব এস.এম শফিউজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেন, ‘১৪তম এশিয়া ফার্মা এক্সপো’ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট প্রভাব রাখবে। ঔষধ তৈরির কাঁচামাল আমদানি এবং ঔষধ রপ্তানির ক্ষেত্রে আরও বড় ধরনের সুযোগ তৈরি করে দেবে এবারের ফার্মা এক্সপো।

স্বাগত বক্তব্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, আমেরিকা এবং ইউরোপসহ বিভিন্ন দেশে ফার্মা সেক্টরে এক ধরনের সংকট তৈরি হয়েছে। আমাদের দেশেও নানান ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। তবে সব পেরিয়ে আমাদের সম্ভাবনাময় ঔষধ শিল্পের অগ্রগতি অনেক ভালো। সামনে আমাদের ঔষধ রপ্তানি আরও বাড়বে।

Reneta

অনুষ্ঠানে জিপিই প্রাইভেট লি.-এর সিইও পারেশ জুরমারভালাসহ অন্যান্য বিদেশী ডেলিগেটরা বক্তব্য দেন।

এবারের আয়োজনে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালেয়শিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড, বাংলাদেশসহ পৃথিবীর মোট ২৭টি দেশের ৬৪৫টি কোম্পানি অংশগ্রহণ করেছে। এই আয়োজনে রয়েছে ফার্মা প্রসেসিং এন্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফেকচারিং প্লান্টস এবং মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন্স এবং কন্ট্রাক্ট ম্যানুফেকচারিং। এতে করে দেশী-বিদেশী উদ্যোক্তারা ঔষধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রাপাতি ও যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিশদ জানতে পারবে।

তিন দিনব্যাপী ‘এশিয়া ফার্মা এক্সপো’ শেষ হবে আগামী ৪ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে। উল্লেখ্য, এখন বাংলাদেশে বিশ্বমানের ঔষধ উৎপাদিত হচ্ছে এবং দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮% পূরণ করা সম্ভব হচ্ছে। একই সাথে বর্তমানে বিশ্বের ১৫৩ টি দেশে বাংলাদেশের উৎপাদিত মানসম্মত ওষুধ রপ্তানি হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া ফার্মা এক্সপো
শেয়ারTweetPin

সর্বশেষ

অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬

নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল নির্মাতার

এপ্রিল ২৬, ২০২৬

ফের্নান্দেজের গোলে এফএ কাপের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬

সোমবার থেকে সম্প্রচারে যাচ্ছে চ্যানেল ওয়ান

এপ্রিল ২৬, ২০২৬

মৌলভীবাজারে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT