চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ বাতিল হলে পরিকল্পনায় ৫ জাতি টুর্নামেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ০১, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ খেলা নিয়ে বিপরীতমুখী অবস্থানে অটল রয়েছে ভারত ও পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের এই মুখ ফিরিয়ে থাকার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আর তাতেই বাতিল হয়ে যেতে পারে ক্রিকেটের মহাদেশীয় এই আসর। একাধিক সূত্র জানাচ্ছে, এশিয়া কাপ নিয়ে জলদি আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।

টুর্নামেন্ট বাতিল হতে পারে এমন সম্ভাবনাকে মাথায় রেখেই পরিকল্পনা করে রাখছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সংস্থাটি আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ না হলে বিশ্বকাপের আগে ফাঁকা উইন্ডোতে ভারতের মাটিতে ৫ দেশের অংশগ্রহণে টুর্নামেন্টের আয়োজনের বিষয়টি নিয়েই আগাচ্ছে। যদিও কোন দেশগুলোকে নিয়ে হবে টুর্নামেন্ট, তা এখনো পরিষ্কার নয়।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে সেক্ষেত্রে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পিসিবি। ভারতের ম্যাচগুলো হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে- এমন প্রস্তাবকে হাইব্রিড মডেল হিসেবে অভিহিত করা হয়। বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ মডেলটির পক্ষে ছিলেন বলেই কথিত আছে। তবে এখন নাকি তিনি এর বিরোধীতা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের একটি গণমাধ্যম অবশ্য জয় শাহকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করতে এবং ভারত-পাকিস্তান ম্যাচের বিষয়ে সুস্পষ্ট থাকার জন্য অন্যান্য দেশের মতামতের জন্য অপেক্ষা করছি।’

প্রায় এক দশক পর এশিয়া কাপ আয়োজনের ভার পেয়েছে পাকিস্তান। কিন্তু ২০১৮ সালে যখন তাদের আয়োজক ঘোষণা করা হয়, তখন এটা পরিষ্কার করা হয়নি পিসিবি ঘরের মাটিতে নাকি নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করবে।

আনুষ্ঠানিক আয়োজক যেহেতু পাকিস্তানই, পিসিবি তাই ঘরের মাঠে আয়োজনের পক্ষে জোর চেষ্টা চালাচ্ছে। কারণ পিসিবি মনে করছে, যদি সমস্যাটির এখনই সমাধান না করা হয়, তাহলে ২০২৫ সালে তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার সময়েও সমস্যা সৃষ্টি হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপপাকিস্তানপিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে মার্টিনেজের জন্য ফিফার বিশেষ সম্মান

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ জেলায় বিজিবি মোতায়েন

জুন ২২, ২০২৬

মেসির থেকে শেখা খুবই কষ্টকর, বলছেন ম্যাক অ্যালিস্টার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: ববি হাজ্জাজ

জুন ২২, ২০২৬

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT