মোবাইল ব্যালেন্স দিয়ে মাইজিপিতে দেখা যাবে এশিয়া কাপ

এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের লোগো, রঙিন পাখি ও ক্রিকেটার চিত্রের সমন্বয়ে ডিজাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
গ্রামীণফোন-এর গ্রাহকদের জন্য মাইজিপির মাধ্যমে মোবাইল ব্যালেন্স দিয়ে এশিয়া কাপের ম্যাচ উপভোগের সুযোগ নিয়ে এসেছে।
ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে, গ্রামীণফোনের ডিজিটাল লাইফস্টাইল সল্যুশন মাইজিপি ক্রিকেটের ডিজিটাল হোম হিসেবে ক্রিকেটপ্রেমী ব্যবহারকারীদের সেবাদানে প্রত্যাশী।
মাইজিপি প্ল্যাটফর্মের স্পোর্টস সেকশনে গিয়ে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে মোবাইল ব্যালেন্সের মাধ্যমে র্যাবিটহোলের সাবস্ক্রিপশন নিয়ে মাইজিপি ব্যবহারকারীরা এশিয়া কাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
শুধু তাই নয়– ক্রিকেটপ্রেমীদের জন্য র্যাবিটহোল সাবস্ক্রিপশনে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোন ব্যবহারকারীরা ডেইলি প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন ২০ টাকায়, মাসিক প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন ৮৯ টাকায় (যা আগে ছিল ৯৯ টাকা) এবং ছয় মাসের সাবস্ক্রিপশন নিতে পারবেন ৪৪৯ টাকায় (ডিসকাউন্টের আগে যা ছিলো ৪৯৯ টাকা)। তাই, মোবাইল ব্যালেন্স দিয়ে যেকোন একটি প্যাক কিনে মোবাইলেই উপভোগ করুন এশিয়া কাপ। ম্যাচ দেখতে ভিজিট করুন: https://mygp.li/mygpspo






