ক্রিকেট

আফ্রিদি-নাসিমদের উপর তাণ্ডব চালালেন রোহিত-গিল

রোহিত শর্মা ও গিল ব্যাটিং করছেন, বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধে রোহিত শর্মা ও গিল ব্যাটিং করছেন, মাঠে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুলেছে ভারত। ডানহাতি দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল পাত্তাই দিচ্ছেন না পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি, নাসিম ও ফাহিম আশরাফকে। চার-ছয়ের ফুলঝুরি ছোটাচ্ছেন ভারতের দুই তারকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে ভারত। রোহিত শর্মা ৪৬ বলে ৫৫ এবং শুভমন গিল ৪৪ বলে ৫৩ রানে অপরাজিত আছেন।

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করতে পারছে না কোনো পেসারই। সাথে যোগ হয়েছে পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের মহড়া।

ক্যারিয়ারে আরেকটি ফিফটি তুলে নিয়েছেন ২৪ বর্ষী গিল। ৩৭ বলে ফিফটি করার পথে বাউন্ডারি মেরেছেন ৪টি। ১৪তম ওভারে এসে দলীয় শতক পূরণ হয় ভারতের।

থেমে নেই রোহিত শর্মাও। ভারত অধিনায়ক প্রথম ওভারে ছক্কা মেরে রানের খাতা খোলেন। দেখেশুনে খেলতে থাকা রোহিত ১৩তম ওভারে এসে শাদাব খানের বলে দুটি ছক্কা হাঁকান। ৪২ বলে শাদাবকে আরও একটি ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন।

বিষয়:এশিয়া কাপ এশিয়া কাপ-২০২৩ গিল নাসিম পাকিস্তান বাবর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…