চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব আমিরাতেই হবে এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়েছে এশিয়া কাপ। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর এবারের টি-টুয়েন্টি এশিয়া কাপ আয়োজিত হবে। ভেন্যু পরিবর্তিত হলেও টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কাই থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বলেন, শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছিল। অনেক আলোচনার পর সংযুক্ত আরব আমিরাতে তা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মূলত দ্বীপ দেশটিতে এশিয়া কাপ আয়োজনের চেষ্টা করা হলেও দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট থাকায় সেটি সম্ভব হচ্ছে না। খাদ্য ও জ্বালানী সরবরাহ ফুরিয়ে যাওয়ার পথে থাকায় শ্রীলঙ্কা স্মরণকালের ভয়াবহ সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে।

যদিও অস্থিতিশীল অবস্থার ভেতরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করতে পেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে এশিয়া কাপ অনেক দলের টুর্নামেন্ট হওয়ায় অর্থনৈতিকভাবে বিষয়টি অতি মাত্রায় চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ সময় বর্ষা মৌসুম থাকে। তাই ভেন্যু পরিবর্তনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে খুব বেশি বিকল্প ছিল না।

অবকাঠামো এবং ভ্রমণ সুবিধা বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতকে সঠিক স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে সেখানে সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকে। গরম ও আর্দ্রতার পরিমাণ বেশি হলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকায় ভেন্যু হিসেবে আরব আমিরাত ছিল উপযুক্ত বিকল্প ভেন্যু।

Reneta

আসরের মূল পর্বে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। এর আগে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং খেলবে বাছাইপর্ব। এদের মধ্যে একটি দল মূল পর্বে খেলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআরব আমিরাতএশিয়া কাপএসিসিকুয়েতপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিঙ্গাপুরহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়মালের ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ থাকেল এবার সেটা দিবেন না মেসি

জুলাই ১৮, ২০২৬

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT