চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপের দল নির্বাচন করা কঠিন হয়ে গেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। যদিও সুপার ফোরে নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতকে হারিয়ে শেষটা রাঙিয়েছে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের আগে এমন জয়ে মধুর এক সমস্যায়ও পড়েছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন এই লঙ্কান কোচের জন্য কঠিন হয়ে পড়েছে। 

কলম্বোতে ভারতের বিপক্ষে ৬ রানের জয়ের পর হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা অনেকগুলো ভেন্যুতে খেলেছি। ক্যান্ডি, লাহোর এবং কলম্বোর মতো বিভিন্ন কন্ডিশন ছিল। এছাড়াও গুরুত্বপূর্ণ সময়ে চোটজনিত সমস্যায় পড়েছিলাম। এগুলো আমি আসলে অজুহাত দিচ্ছি না। তবে আনন্দের বিষয় হলো আমরা অনেক খেলোয়াড়কে পরখও করে নিতে পেরেছি। এখন মনে হচ্ছে বিশ্বকাপে আমাদের ১৫ জন খেলোয়াড় বাছাই করারই কঠিন হয়ে গেছে।’

পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের ধরণ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল গুরু-শিষ্যদের। আসরে বাংলাদেশের লক্ষ্যও পূরণ হয়নি। তবে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়কে স্বস্তির বলেই মনে করছেন হাথুরু।

Banglabid

‘ভারতকে হারিয়ে বিশ্বকাপে যাওয়া আমাদের জন্য বড় স্বস্তির জয়। এখান থেকে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। বিশেষ করে এই টুর্নামেন্টে যা ঘটেছে। এশিয়া কাপের আগ পর্যন্ত আমরা ভালো রান পেয়েছি। সত্যি বলতে এ টুর্নামেন্টে তেমন কোন দলীয় পারফরম্যান্স দেখাতে পারিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩কলম্বোতানজিবতানজিমভারতলিড স্পোর্টসসাকিবহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT