চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল মহারণ: ভারতকে বলে ঠেলে রান জমাতে সিদ্ধান্ত শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। ফাইনালের আগে চোট নিয়ে শঙ্কায় ছিল দুদলই। অক্ষর প্যাটেলের জায়গায় ভারতের হয়ে খেলবেন ওয়াশিংটন সুন্দর। লঙ্কানদের একাদশে মহেশ থিকশানার জায়গায় দুশান হেমন্ত।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে মাঠের লড়াই। বৃষ্টি বাগড়া দিলে ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে।

ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে একই ফরম্যাটে হওয়া এবারের এশিয়া কাপে ‘আন্ডারডগ’ হিসেবে টুর্নামেন্ট শুরু করে শ্রীলঙ্কা। চোটের কারণে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ছাড়া আসরে নামে। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে জিতে ফাইনালে পা রাখে লঙ্কান দল।

অন্যদিকে, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সবার আগে ফাইনালের টিকিট কাটে ভারত। শেষ চারে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে হেরে ফাইনাল খেলতে নামছে রোহিত শর্মার দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষরএশিয়া কাপ-২০২৩কোহলিপাকিস্তানফাইনালভারতরোহিতলিড স্পোর্টসশানাকাশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে সিপিবির শোক

জুন ২, ২০২৬

যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৭

জুন ২, ২০২৬
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে হাম উপসর্গে ভর্তি আরও ৩৭ শিশু, ১ জনকে ঢাকায় প্রেরণ

জুন ২, ২০২৬

একবছর বয়স থেকে ঠিকানা হয়েছিল মাজার, সেখানেই শেষ শিশু ফাতেমা

জুন ২, ২০২৬

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT