এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ শুরুর মাত্র ২২ মিনিটের মাথায় বৃষ্টির বাধার মুখে পড়েছে। খেলা বন্ধের আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রান।দুই ওপেনিং ব্যাটার রোহিত শর্মা ১১ এবং শুভমান গিল রানের খাতা না খুলে ক্রিজে আছেন।
চার বছর পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর দল দুটি আর ৫০ ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়নি।
পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য এখনও জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকেই। মুখোমুখি ১৩২ ওয়ানডেতে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৫টিতে, ফলাফল হয়নি চার ম্যাচে।
শেষ পাঁচ ম্যাচে অবশ্য দুদলের মুখোমুখিতে এগিয়ে ভারত। ৪ জয়ের বিপরীতে ভারত হেরেছে মাত্র একটিতে। এশিয়া কাপের দ্বৈরথেও এগিয়ে ভারত। এশিয়ার আসরটিতে দুদলের দেখা হয়েছে ১৭ বার। ৯ ম্যাচে জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে ৬টিতে। ফলাফল হয়নি দুই ম্যাচে।







