ক্রিকেট

এশিয়া কাপে নেই কোনো বাংলাদেশি ধারাভাষ্যকার

এশিয়া কাপের ট্রফি ও লোগো, ঢাকা শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের ট্রফি ও লোগো, ঢাকা শহরের পটভূমিতে, যা বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাইব্রিড মডেলে ওয়ানডে ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপের জন্য ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টসের প্রকাশিত তালিকায় বাংলাদেশের কোনো ধারাভাষ্যকারের নাম নেই।

আইসিসির বৈশ্বিক ইভেন্টসহ ক্রিকেটের বড় আসরগুলোতে বাংলাদেশ থেকে আতাহার আলী খান নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে অংশ নেন। এশিয়া কাপে অবশ্য তার উপস্থিতি থাকছে না।

ভারতের ১১ জন আসন্ন এশিয়া কাপে ধারাভাষ্য দেবেন। তারা হলেন- রবি শাস্ত্রী, গৌতম গম্ভীর, হরভজন সিং, ইরফান পাঠান, সঞ্জয় বাঙ্গার, পীযূষ চাওলা, সঞ্জয় মাঞ্জেকার, দ্বীপ দাসগুপ্ত, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে এবং রজত ভাটিয়া।

তালিকায় পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজারও জায়গা হয়নি। ধারাভাষ্যকক্ষে সুযোগ পাওয়া চার পাকিস্তানি হলেন- ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আমির সোহেল এবং বাজিদ খান। শ্রীলঙ্কার থেকে কেবলমাত্র সুযোগ পেয়েছেন মারভান আতাপাট্টু।

এশিয়ার বাইরের দেশ থেকে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার, সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডেন ও সাবেক ইংলিশ পেসার ডমিনিক কর্ক।

বিষয়:এশিয়া কাপ-২০২৩ ধারাভাষ্যকার বাংলাদেশ স্টার স্পোর্টস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…