এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। টাইগারদের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিবের আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।
বাংলাদেশের একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন । ওপেনার নাঈম শেখের পরিবর্তে খেলবেন তানজিদ হাসান তামিম। অবশেষে খেলার সুযোগ পাচ্ছেন এনামুল হক বিজয়। তাসকিন আহমেদ , শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ দলে নেই। পেস আক্রমণে আছেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী দলে ঢুকেছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, এনামুল হক নিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।







