চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে চওড়া হচ্ছে না সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের ব্যাট। ভারতের বিপক্ষে দুই অঙ্কের রান ছুঁতে পারলেও প্রতিপক্ষ হংকংকের সামনে থেমেছে সিঙ্গেল ডিজিটে। অধিনায়কের ব্যর্থতার ঘাটতি দুই ফিফটিতে পুষিয়ে দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। শেষদিকে ক্যামিও ইনিংস খেলে বড় সংগ্রহ এনেছেন খুশদিল শাহ।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের অপেক্ষাকৃত ছোট মাঠ ও সহজ প্রতিপক্ষের সামনে ১৯৪ রানের লক্ষ্য ছুড়েছে পাকিস্তান। সুপার ফোরে উঠতে দুদলের কারোরই জয়ের বিকল্প নেই। ‘এ’ গ্রুপ থেকে আগেই অন্য প্রতিপক্ষ ভারত নিশ্চিত করেছে শেষ চার। আজকের ম্যাচে জয়ী দলও নিশ্চিত করবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের পরের পর্ব।

হংকংয়ের অধিনায়ক নিজাকাত খানের কাছে এদিন টস হারে বাবর আজম। পাকিস্তানের ইনিংসের উদ্বোধন করতে এসে পুড়েছেন আক্ষেপে। দলের রান যখন ১৩ তখন ফিরেন বাবর। ভারতের বিপক্ষে ১০ রানের ইনিংস খেলার পর হংকংয়ের বিপক্ষে তার ব্যাট তুলতে পারে ৯ রান।

দ্বিতীয় উইকেটে ১১৬ রানের জুটিতে দলকে বড় লক্ষ্যের ভিত গড়ে দেন ফখর জামান ও রিজওয়ান। ৪১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে ফখর ফিরলেও ইনিংস শেষ করে আসেন রিজওয়ান।

পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার অপরাজিত থাকেন ৫৭ বলে ৭৮ রান করে। ডানহাতি এই উইকেটরক্ষক খেলেন ৬টি চার ও একটি ছক্কার মার। ফখরের পর চতুর্থ উইকেটে আসা খুশদিল মন্থর শুরু করলেও শেষটায় ক্যামিও খেলেন। ৫টি ছক্কার মারে ১৫ বলে খেলেন ৩৫ রানের ইনিংস। তাতেই পাকিস্তানের ইনিংস দুইশ ছুইছুই সংগ্রহ পায়।

হংকংয়ের হয়ে বোলিংয়ে শুরুটা ভালো হলেও শেষের দিকে অকাতরে রান বিলিয়েছেন আউশ শুকলা, আইজাজ খান, ইয়াসিম মর্তুজারা। বাজে দিনে দারুণ বোলিং করেছেন এহসান খান। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান খরচায় তুলেছেন পাকিস্তানের দুই উইকেট। বাকিরা পড়েছেন রিজওয়ান-খুশদিলের তোপের মুখে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২এহসানখুশদিলপাকিস্তানফখরবাবররিজওয়ানলিড স্পোর্টসহংকং
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT