চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা: কাফিসহ ৮ আসামি ট্রাইব্যুনালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২৫
- সেমি লিড, আদালত
A A

আশুলিয়ায় গত বছর জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের আটজন সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ (১৬ জুলাই) বুধবার সকালে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনালে হাজির হওয়া আসামিরা হলেন- মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), ঢাকা জেলা, মো. শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল), আরাফাত হোসেন, পরিদর্শক, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, কনস্টেবল মুকুল।

এছাড়া মামলার অন্যতম পলাতক আসামি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আরও আটজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়ার কথা রয়েছে আজকের শুনানিতে। পাশাপাশি আজ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। সরকারের সংশ্লিষ্ট মহল বলছে, এই মামলাটি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম গুরুতর উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং বিচারকাজ দ্রুত শেষ করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন ছয় তরুণ। হত্যার পর লাশগুলো একটি পুলিশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় নিহতদের একজন জীবিত ছিলেন, তাকেও নির্মমভাবে পেট্রোল ঢেলে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হয়। এই নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করে।এরপর ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয় মানবতাবিরোধী অপরাধের মামলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুলিয়াট্রাইব্যুনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT