চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ অভিযোগকারীর পক্ষে থাকবেন হাকিমির স্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবল খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে প্যারিস সেন্ট জার্মেইয়ের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের সতীর্থ-বন্ধু আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন ২৪ বর্ষী এক নারী। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তও চলছে ফ্রান্সে। এমন বাস্তবতায় হাকিমির স্ত্রী হিবা আবুক জানালেন, তিনি সমর্থন দেবেন ভুক্তভোগীকে।

হাকিমির স্ত্রী ইনস্টাগ্রামে করা পোস্টে জানান, বর্তমানে আর হাকিমির সঙ্গে থাকছেন না। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় মধ্যে রয়েছেন। যদিও হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

সেই পোস্টে হাকিমির স্ত্রী ধর্ষণের ঘটনাকে ‘লজ্জার’ উল্লেখ করেন। হিবা বলেছেন, ‘এই ধাক্কা হজম করার জন্য আরও সময় দরকার। এটা বলার অপেক্ষা রাখে না যে, সবসময় ভুক্তভোগীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তাই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে, আমরা কেবল ন্যায়বিচারের উপর আস্থা রাখতে চাই।’

Banglabid

ধর্ষণের অভিযোগের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজি স্কোয়াডের থাকা নিয়ে শঙ্কা জেগেছিল হাকিমির। সবকিছু ছাপিয়ে সেই ম্যাচে অবশ্য খেলেছিলেন এ রাইটব্যাক। গত রোববার ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও মরক্কোর হয়ে মাঠে নামেন ২৪ বর্ষী হাকিমি।

অভিযোগকারী বলেছেন, ‘ছুটি কাটাতে হাকিমির পরিবার প্যারিসের বাড়িতে না থাকায়, সেই সুযোগে ফাঁকা বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। পরে তিনি শারীরিক মিলনে অসম্মতি জানালে মারধর ও ধর্ষণ করা হয়।’ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই মূলত সেই নারীর সঙ্গে পরিচয় হাকিমির।

হাকিমির আইনজীবী ফ্যানি কলিন গতমাসে বিবৃতিতে লা প্যারিসিয়ানকে জানায়, ‘হাকিমি কোন ভুল করেননি। অভিযোগগুলো মিথ্যা। তিনি খুবই শান্ত স্বভাবের এবং ন্যায়বিচারের জন্য লড়ে যাবেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফধর্ষণপিএসজিমরক্কোলিড স্পোর্টসহাকিমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু নিয়ে যা বলছে সদর দপ্তর

পরবর্তী

বেলারুশে পরমাণু অস্ত্র রাখা নিয়ে বাধা মানবেন না পুতিন

পরবর্তী
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গভীর চিন্তায়, মুখে মনোভাব প্রকাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলারুশে পরমাণু অস্ত্র রাখা নিয়ে বাধা মানবেন না পুতিন

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফুটবলে সবকিছুই আমি অর্জন করেছি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT