বাংলাদেশ

নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দীর পরলোকগমন

অশোক রায় নন্দী, নবযুগ প্রকাশনীর কর্ণধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দীর ছবি, যিনি সম্প্রতি পরলোকগমন করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই, নবযুগ প্রকাশনী এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক, ছায়ানটের অন্যতম সদস্য শ্রী অশোক রায় নন্দী (৬২) পরলোকগমন করেছেন।

শনিবার ৪ মে ভোর সাড়ে ৪টায় রাজধানীর গুলশান ইউনাইটেড হসপাটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অশোক রায় নন্দীর মৃত্যুর খবরে রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রয়াত অশোক রায় নন্দীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল সাড়ে ১১টায় ধানমন্ডি ছায়ানট ভবনে মরদেহ রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

দুপুর ২টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকা বাংলাবাজার ৩ লিয়াকত এভিনিউতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল সাড়ে ৩টায় ঢাকার পোস্তগোলা মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

বিষয়:অশোক রায় নন্দী শেষ বিদায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…