চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগ্র সমর্থকদের তোপে লর্ডস ছেড়েছিলেন স্মিথের বাবা-মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ০৫, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের শেষদিনে বিতর্ক জন্মেছিল জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট ঘিরে। ঘটনায় উত্তাপ দেখা দেয় মাঠে, ছড়ায় মাঠের বাইরেও। যার রেশ পৌঁছায় গ্যালারিতে। অজি ক্রিকেটার, তাদের পরিবার ও সমর্থকদের প্রতি মারমুখী আচরণ করেছে ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী। ইংলিশ সমর্থকদের তোপের মুখে মাঠ ছেড়ে যান তারকা ব্যাটার স্টিভেন স্মিথের বাবা-মা।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে খবর, লর্ডসে খেলা দেখছিলেন অজিদের সাবেক টেস্ট অধিনায়ক স্টিভেন স্মিথের বাবা-মা। ইংলিশ সমর্থকরা তাদের চিনতে পারেনি। অজি সমর্থক হিসেবে তাদের আক্রমণ করে বসে। তীব্র গালিগালাজের কারণে মাঠই ছেড়ে যান স্মিথের বাবা-মা।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন স্টাফের ১১ বছর বর্ষী ছেলেকেও ইংলিশ সমর্থকদের আক্রমণের মুখে পড়তে হয়েছে। ধেয়ে আসা গালি হজম করতে না পেরে একপর্যায়ে কান্না করে বসে সে।

লং রুম দিয়ে অজি খেলোয়াড়দের যাওয়ার সময় বাজে কথা বলার অভিযোগে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) তিন সদস্যকে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে।

ঘটনার রেশ তৃতীয় টেস্টেও ছড়াতে পারে বলে আশঙ্কা অজি ক্রিকেটারদের। বৃহস্পতিবার ম্যাচ গড়াবে বেয়ারস্টোর হোম গ্রাউন্ড হেডিংলিতে। সে কারণে পরিবারের সদস্যদের জন্য আয়োজকদের নিকট অতিরিক্ত নিরাপত্তার চেয়ে অনুরোধ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডবেয়ারস্টোমেরিলেবোন ক্রিকেট ক্লাবলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT