চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়িয়েই অ্যান্ডারসনকে ফেরাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওল্ড ট্রাফোর্ডে বুধবার শুরু হতে চলা অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের একাদশে একটি পরিবর্তন নিয়ে নামছে ইংল্যান্ড। ফেরানো হয়েছে জেমস অ্যান্ডারসনকে। পেসার অলি রবিনসনের পরিবর্তে খেলতে নামবেন ৪০ বর্ষী অভিজ্ঞ পেসার।

পিঠের সমস্যায় ভোগা রবিনসন চতুর্থ টেস্টে খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছিল। শেষপর্যন্ত কোনো ঝুঁকি নেয়ার পক্ষে যায়নি ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

প্রথম দুই টেস্টে বল হাতে একেবারেই বিবর্ণ ছিলেন টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি অ্যান্ডারসন। ৭৭ গড়ে পেয়েছেন মাত্র ৩ উইকেট।

সিরিজের প্রথম দুই টেস্টে হারের পর হেডিংলিতে জেতা ইংল্যান্ড ২-১ ব্যবধানে পিছিয়ে আছে। অ্যাশেজে সমতা আনতে ওল্ড ট্রাফোর্ডে বেন স্টোকসের দলের জয়ের বিকল্প নেই।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুট, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যান্ডারসনঅ্যাশেজ সিরিজইংল্যান্ডওল্ড ট্রাফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের দিকে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

এপ্রিল ২৪, ২০২৬

বিনোদন সাংবাদিকতা ও আনন্দ আলোর জন্মদিন

এপ্রিল ২৪, ২০২৬

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুত অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়ানো হয়েছে: ট্রাম্প

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT