আগামী অ্যাশেজের প্রথম টেস্টের জন্য নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে কামিন্সকে পাওয়ার আশা জেগেছে। চোটে দলে না থাকা তারকা পেসার জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে খেলতে প্রস্তুত।
২১ নভেম্বর থেকে শুরু হতে চলা সিরিজে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জুলাইতে টেস্ট খেলেছেন কামিন্স। হাঁটুর চোটে পার্থ টেস্টে না থাকা কামিন্সকে ব্রিসবেনে ইংলিশদের বিপক্ষে ৪ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্টে দেখা যাবে।
কামিন্স বলেছেন, ‘চোট থেকে সেরে ওঠার অনুভূতিটা ভালো। যা ভাবছিলাম তার চেয়ে ভালো অনুভূতি। পার্থ টেস্টের আগে প্রত্যেকটি সেশনে সেরে ওঠার করার চেষ্টা করবো।’
৩৫ বর্ষী কামিন্স সবশেষ ২০২৩ অ্যাশেজে নিয়েছেন ১৮ উইকেট। ইংলিশদের বিপক্ষে বেশ ভালো বোলিং গড় তার। ২৪.১০ গড়ে ইংলিশদের বিপক্ষে ৯১ উইকেট নিয়েছেন তিনি।
কামিন্স বলেছেন, ‘বড় ম্যাচে ৪০ থেকে ৫০ ওভার বোলিং করা সহজ নয়। এজন্য পুরোপুরি ফিট হয়েই মাঠে নামা উচিত। চোট সেরে পুরোপুরি প্রস্তুতি নিয়েই ব্রিসবেনে নামবো।’







