স্বাস্থ্য

আসিয়ান কূটনীতিকদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ধামরাই প্লান্ট পরিদর্শন

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ধামরাই প্ল্যান্ট পরিদর্শন করছে আসিয়ান কূটনীতিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিয়ান কূটনীতিকরা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ধামরাই প্ল্যান্ট পরিদর্শন করছেন, যেখানে তারা উৎপাদন প্রক্রিয়া দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ও আসিয়ান দেশগুলোর মধ্যে আঞ্চলিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে,বুধবার (৩ ডিসেম্বর) সকালে আসিয়ান সদস্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের একটি দল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ধামরাইস্থ প্লান্ট পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।

পরিদর্শনে তারা ইনসেপ্টার ডব্লিউএইচও কোয়ালিফাই সলিড ও ইনজেকটেবল ফ্যাসিলিটি এবং ইউএসএফডিএ অনুমোদিত সলিড প্রোডাক্ট ফ্যাসিলিটি পরিদর্শন করেন। এছাড়া তারা কোয়ালিটি কন্ট্রোল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং সেন্ট্রাল ওয়্যারহাউসও দেখেন।

পরিদর্শনকালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনসেপ্টার পরিচালক (টেকনিক্যাল অপারেশন) এ.এ. সেলিম বারামি, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অন্যান্য কর্মকর্তাগণ।

এছাড়া, পরিদর্শনে অংশগ্রহণ করেন লাওস, তিমুর লেসতে, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়াসহ বিভিন্ন আসিয়ান দেশগুলোর কূটনীতিকরা।

বিষয়:ইনসেপটা ফার্মাসিউটিক্যালস ইনসেপ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…