শ্রীলঙ্কার নির্বাচকরা নতুন অধিনায়ক হিসেবে বাঁহাতি ব্যাটার চারিথ আসালাঙ্কার নাম ঘোষণা করেছেন। কুশল মেন্ডিসকে সরিয়ে তাকে দায়িত্ব দেয়া হল। মঙ্গলবার শ্রীলঙ্কান বোর্ড খবরটি দিয়েছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন তিনি।
টি-টুয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতায় পর দায়িত্ব ছেড়েছেন ভানিডু হাসারাঙ্গা। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক হিসেবে আসালাঙ্কার নাম আসে। এবার সাদা বলের দুই ফরম্যাটের দায়িত্ব দেয়া হলো ২৭ বর্ষী তারকাকে।
হাসারাঙ্গার পদত্যাগের পর আসালাঙ্কার টি-টুয়েন্টির দায়িত্ব পাওয়াটা অনুমিত ছিল। ওয়ানডের দায়িত্ব কিছুটা অপ্রত্যাশিত! কারণ হিসেবে বলা হয়েছে, আসালাঙ্কা শ্রীলঙ্কার ধারাবাহিক ব্যাটারদের মধ্যে অন্যতম একজন, যার ৫২ ইনিংসে গড় ৪৩.৫৯ এবং স্ট্রাইকরেট ৯০-এর বেশি।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২৪ বর্ষী টেস্ট ব্যাটার নিশান মাদুশঙ্কাকে ডাকা হয়েছে। স্পিনার আকিলা ধনঞ্জয়া এবং অলরাউন্ডার চামিকা করুণারত্নেকেও ডাকা হয়েছে।
ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফের্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানেগে, নিশান মাদুশঙ্কা, ভানিডু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালেগে, চামিকা করুণারত্নে, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফের্নান্দো।








