বিবাহিত পুরুষদের মানসিক চাপ দূর করাই নিজের কাজ মনে করেন ব্রাজিলের বাসিন্দা বাবি প্যালোমাস। বিবাহিত পুরুষদের ‘সারোগেট বউ’ হিসেবে কাজ করেন বা স্ত্রীদের প্রক্সি দেনও বলা যেতে পারে। এই কাজ করেই তিনি বছরে ৩০ হাজার ডলার বা প্রায় ৩৩ লাখ টাকা আয় করেন।
ভাবছেন, ‘সারোগেট মা’ বিষয়টির সাথে অনেকেই পরিচিত তাহলে ‘সারোগেট ওয়াইফ’ বা ‘সারোগেট বউ’ বিষয়টি ঠিক কী? আনন্দবাজার জানিয়েছে, মায়ের কোন শারীরিক সমস্যা হলে সন্তানধারণের জন্য অন্য মহিলার গর্ভ ভাড়া করার পদ্ধতিকে বলা হয় সারোগেসি। তেমনই ঘরে বৌ থাকলেও অন্য কোনও মহিলার প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গে কোন শারীরিক সম্পর্ক ছাড়াই শুধুমাত্র মানসিক তৃপ্তি লাভের বিষয়টিকেও সারোগেসির সাথে তুলনা করা হচ্ছে।
আর এমনই একটি কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ২৪ বছর বয়সী বাবি। এই পুরো বিষয়টিকে পরকীয়ার তকমা দিতে নারাজ সে। ইনস্টাগ্রামে বাবির অনুরাগীর সংখ্যা ১১ লাখেরও বেশি। তবে গ্রাহকদের সাথে কখনওই সামনাসামনি দেখা করেন না তিনি। বিবাহিত পুরুষদের সঙ্গে কথপোকথনের পুরো প্রক্রিয়াটাই চলে অনলাইনে। তারা বাবির সাথে অনলাইনে সময় কাটানোর জন্য ১২ ঘণ্টা কিংবা ২৪ ঘণ্টার প্যাকেজ বুক করতে পারেন।
বিষয়টি নিয়ে বাবি বলেন, এই সময়ের মধ্যে আমি কারও সাথে অনলাইনে সিনেমা দেখি, কারও সাথে নৈশভোজ সারি, কারও সাথে ঘণ্টার পর ঘণ্টা গল্প করি। কোনও পুরুষের বাড়ি তিনি কখনওই যাননি। সবটাই তিনি করেন অনলাইনে। পুরুষরা যে কথাগুলো কারও সাথে ভাগ করে নিতে পারেন না, আমার সাথে মন খুলে সেই সব নিয়ে আলোচনা করেন। আমার সাথে সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার পর আমার গ্রাহকদের সাংসারিক জীবন সুখের হয়েছে।








