বিনোদন

আরিয়ানের ‘স্টারডম’, দেখা যাবে শাহরুখ-রণবীরকেও

আরিয়ানের স্টারডমের ঝলক, শাহরুখ-রণবীরের সঙ্গে দেখা যাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আরিয়ানের ছবি, যেখানে তিনি স্টাইলিশ পোশাক পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডে পা রাখছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তবে পর্দার সামনে নয়, পেছনে। ‘স্টারডম’ নামের সিরিজ পরিচালনা করবেন আরিয়ান। শোনা যাচ্ছে এই সিরিজে দেখা যাবে বলিউডের প্রথম সারির একাধিক তারকাকে।

আরিয়ানের সিরিজের গল্প ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে। জানা গেছে, এই সিরিজে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ ও রণবীর সিংকে। গৌতমি কাপুরও থাকছেন সিরিজে।

সূত্রে জানা গেছে, শাহরুখ ও রণবীর একই পর্বে থাকবেন না। তাদের দেখা যাবে আলাদা পর্বে। অল্প সময়ের হলেও গুরুত্বপূর্ণ দুই চরিত্রে থাকবেন তারা।

গত বছর শেষের দিকে সামাজিকমাধ্যমে এই ছবির একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান খান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, ‘চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এ বার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা।’

ছয়টি এপিসোডের এই সিরিজে কী কী চমক অপেক্ষা করছে তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

বিষয়:আরিয়ান খান বলিউড রণবীর সিং শাহরুখ খান স্টারডম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…