বিনোদন

পূজায় অরূপ রতন চৌধুরীর ‘এলো মা দুর্গা’

অরূপ রতন চৌধুরী পাঞ্জাবি পরিহিত, হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অরূপ রতন চৌধুরী পাঞ্জাবি পরিহিত, হাস্যোজ্জ্বল মুখে ছবি, পূজায় অরূপ রতন চৌধুরীর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুর্গাপূজার আগেই শুরু হয়ে গেছে সেই পূজায় ঘেরা আমেজ। দুর্গাপূজার একটি আগমনী গান ‘এলো মা দুর্গা’। এবারের পূজায় এ শিরোনামের গানটিকে নতুন করে সাজিয়ে মিউজিক ভিডিওতে ফুটিয়ে তুলে কণ্ঠ দিয়েছেন অরূপ রতন চৌধুরী।

গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। সংগীতায়োজনে রেজওয়ান শেখ। ভিডিও নির্মাণ করেছেন এ বাবুল। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন মাহতাবিন মমো ও ইব্রাহীম ঈশান।

গানটি প্রসঙ্গে অরূপ রতন চৌধুরী জানান, ‘গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রামকৃষ্ণ মিশন মঠে। নির্মাতা এ বাবুল দুর্গাপূজা মণ্ডপে বিভিন্নভাবে সেট ফেলে ব্যয়বহুল এ মিউজিক ভিডিওটির শুটিং করেছেন। অনেক যত্ন নিয়ে কাজটি করা হয়েছে।’ সংগীতার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…