চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ফ্লোর এক্সারসাইজে ব্রাজিল, ব্যালান্স বিমে সোনা ইতালির

ছেলেদের হরাইজন্টাল বারে সোনা জাপানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্যারিস অলিম্পিকে দশম দিনে আর্টিস্টিক জিমন্যাস্টিকসে মেয়েদের ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছে ব্রাজিল। ব্যালান্স বিমে সোনা জিতেছে ইতালি। ছেলেদের হরাইজন্টাল বারে সোনা গেছে জাপানের ঘরে।

ফ্লোর এক্সারসাইজে ব্রাজিলকে সোনা এনে দিয়েছেন রেবেকা আন্দ্রাদে। ১৪.১৬৬ স্কোর গড়ে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে জিমন্যাস্টিকসের এ ইভেন্টে সোনা জিতলেন রেবেকা। অলিম্পিকে ব্রাজিল অ্যাথলেটের ষষ্ঠ পদক এটি। ১৪.১৩৩ স্কোর নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমোন বাইলস। ১৩.৭৬৬ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের আরেক তারকা জর্ডান চিলেস।

মেয়েদের ব্যালান্স বিমে ইতালিকে সোনা এনে দিয়েছেন এলিস ডি’আমাতো। ১৪.৩৬৬ স্কোর গড়ে মেয়েদের জিমন্যাস্টিকসে ইতালির হয়ে প্রথম অলিম্পিক সোনা জেতার রেকর্ড গড়লেন তিনি। ১৪.১০০ স্কোর গড়ে রৌপ্য জিতেছেন চীনের ঝোউ ইয়াকিন। ১৪.০০০ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইতালির মানোলো এসপোসিতো।

ছেলেদের হরাইজন্টাল বারে ১৪.৫৩৩ স্কোর গড়ে সোনা জিতেছেন জাপানের ওকা সিনুসুকি। প্যারিস ওকার চতুর্থ পদক এটি। ১৪.৫৩৩ স্কোর গড়ে রৌপ্য জিতে কলম্বিয়াকে প্রথম অলিম্পিক পদক এনে দিয়েছেন অ্যাঞ্জেল বারায়াস। যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন চীনের ঝ্যাং বোয়েং ও চাইনিজ তাইপের ট্যাং চিয়া হুন। দুজনেই ১৩.৯৬৬ স্কোর গড়েছেন। এই ইভেন্টে চাইনিজ তাইপের প্রথম পদক এটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টিস্টিক জিমন্যাস্টিকসইতালিজাপানপ্যারিস অলিম্পিক-২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT