শিল্প সাহিত্য

শিল্পী মাহমুদুর রহমান দীপনের চিত্রপ্রদর্শনী শুরু ৪ জুলাই

চিত্রপ্রদর্শনী 'The Moments' মাহমুদুর রহমান দীপনের শিল্পকর্মের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রপ্রদর্শনী ‘The Moments’ এর পোস্টার, যেখানে মাহমুদুর রহমান দীপনের শিল্পকর্মের ছবি ও প্রদর্শনী তথ্য উল্লেখ আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভূমি গ্যালারির আয়োজনে প্রতিভাবান শিল্পী মাহমুদুর রহমান দীপনের ‘দ্য মোমেন্টস’ শীর্ষক তৃতীয় একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টায় লালমাটিয়ার ভূমি গ্যালারিতে অনুষ্ঠিতব্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক ও বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী জয়া আহসান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা ও তরুণ চিত্রশিল্পী, চিত্রসমালোচক, শিল্পপ্রেমিসহ অন্যান্যরা। ১২ দিনব্যাপী এই প্রদর্শনী ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মাহমুদুর রহমান দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অংকন বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। বাণিজ্যিক কাজের বাহিরেও একাকীত্ব, মনন এবং খাঁটি অভিব্যক্তির ওপর মনোনিবেশ করেন তিনি। মূলত চারকোল, অ্যাক্রিলিক, জলরঙ এবং প্যাস্টেল ব্যবহার করে তৈরি করা তার শিল্পকর্মগুলো সূক্ষ কিন্তু শক্তিশালী আবেগ জাগিয়ে তোলে।

এখানে কোনও ভনিতা নেই – কেবল শহুরে রাতের নিদ্রালু কম্পন, হৃদস্পন্দনের সূক্ষ ব্যবধান এবং অধরা সৌন্দর্যের উপস্থিতি। যদিও তার পূর্ববর্তী প্রদর্শনী, ‘ডার্ক টাইম’ হতাশাকে প্রতিফলিত করেছিল, ‘দ্য মোমেন্টস’ স্মৃতির অবশিষ্টাংশগুলোকে প্রকাশ করে – যা আমাদের পরিচয়কে টিকিয়ে রাখে এবং গঠন করে।

দীপনের শিল্প; ঘোষণা করে না বরং উন্মোচন করে। তিনি যা উপস্থাপন করেন তা কোনোকিছুর উপরিভাগ নয় বরং ভেতরের কোমল দৃশ্য: নীরব দুঃখ, কম্পিত আকাংখা এবং আনন্দের ক্ষণস্থায়ী ঝলক। প্রতিটি কাজ এক একটি কবিতার পঙক্তির মতো প্রকাশিত হয়, প্রতিটি স্ট্রোক একটি শান্ত প্রার্থনা, অনাবৃত, শক্তিশালী এবং সাহসী বেদনার প্রতিচ্ছবি।

বিষয়:চিত্রপ্রদর্শনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…