চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতির ভাঙন কিংবা দেয়ালে মূর্ত শৈশব স্মৃতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

মেঘ দেখে ভাল্লুক কিংবা দাড়িওয়ালা দাদু, দেয়ালে বা পুরনো স্টিলের আলমারির রঙ উঠে যাওয়া অংশ থেকে, বা যেকোন তুচ্ছ সারফেস থেকে বিভিন্ন চিত্র বের করে এনে কতো গল্প কল্পনা করে থাকে শিশুরা। আমাদের সবারই আছে এমন শৈশব যেখানে আমরা দেয়াল, সিলিং, আসবাব ইত্যাদি থেকে দেখে দেখে নানা ইমেজ তৈরি করতাম। আলোকচিত্রশিল্পী রাসেল চৌধুরীর প্রথম একক ফটো-প্রদর্শনী ‘অ্যাবস্ট্রাকশান বাই নেচার’ যেন সেসব শৈশব স্মৃতিকে মনে করিয়ে দেয়।

উদ্বোধনী দিনে অতিথিদের সাথে আলোকচিত্রশিল্পী রাসেল চৌধুরী

বড়বেলায় এসে ফেলে আসা শৈশবের সেই কল্পনা প্রবণ মন থেকে তৈরি গল্পগুলোর কথা মনে করে যেন দর্শক মনের অজান্তে বর্তমান ও অতীতের সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন, নস্টালজিক হয়ে পড়বেন। রাসেলের ছবিগুলো মূলত পলেস্তরা খসা, রঙ জ্বলে যাওয়া পাত্র, ভাঙা বালতি, পানের পিক, আবর্জনা, সমুদ্রপাড়ের নোনা পানিতে ক্ষয়ে যাওয়া পাথর থেকে বের করে আনা ইমেজের প্রতিচ্ছবি।

প্রদর্শনীর শিরোনাম প্রসঙ্গে শিল্পী রাসেল চৌধুরী বলেন, এই ইমেজগুলো সব প্রকৃতির তৈরি, সেইসাথে এসব ইমেজের ভেতরে আমরা যেসব গল্প খুঁজে পাই তাও আমাদের প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ।

তিন দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে ১৭ই আগস্ট। চট্রগ্রামের চিত্রভাষা গ্যালারিতে। প্রতিদিন ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি শেষ হচ্ছে রবিাবর(১৯ অাগস্ট)।

এদিকে উদ্বোধনী দিনে ছিলো ছবিগুলো নিয়ে আলোচনা অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন লেখিকা ফেরদৌস আরা আলীম, শিল্পী ঢালী আল মামুন, ফটোগ্রাফার মউদুদুল আলম, ফটোগ্রাফার শোয়েব ফারুকী, ফটোগ্রাফার মইনুল আলম, শিল্পী দিলারা জলি, ওয়াহিদ মালেক, কবি আবুল মোমেন, লেখক খ ম বখতিয়ার, কবি আহমেদ মুনীর। প্রতিদিন প্রদর্শনী শেষে ছবি বিষয়ক আলোচনার সাথে কবিতা ও গানের আয়োজন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধনী দিনে আয়োজক এবং প্রদর্শনীতে আসা শিল্পীরা ‘অ্যাবস্ট্রাকশান বাই নেচার’ নিয়ে বলেন, চট্টগ্রামে এই প্রথম এমন বিচিত্র ধরনের ফটোগ্রাফির প্রদর্শনী হচ্ছে। ছবিগুলো যেন প্রকৃতিকে নতুন করে ডিকন্সট্রাক্ট করছে। যেকারণে প্রতিটা ছবিতেই একই সাথে অনেক মুখ, ইমেজ বা ঘটনা গল্পের সন্ধান পাওয়া যায়। যা একইসাথে অনেক রকম বোধের সামনে দাঁড় করিয়ে দেয়।

Reneta

প্রদর্শনীতে আসেন প্রখ্যাত শিল্পী ঢালী আল মামুন। তিনি বলেন, মানুষের অগ্রগতির সাথে সাথে প্রকৃতির যে ভাঙনের চিত্র তা রাসেলের ছবিতে উঠে এসেছে।

কবি সেলিনা শেলী বলেন, এমন আয়োজন চট্টগ্রামে সম্ভবত প্রথম যেখানে শুধু একটি শিল্পের প্রদর্শনীর সাথে অন্য শিল্পের সাথে মেলবন্ধন করা হচ্ছে একইসাথে।

প্রদর্শনীর অন্যতম আয়োজক আসমা বীথি বলেন, সাধারণত চট্টগ্রামে এমন আয়োজন হয় না বললেই চলে। একজন তরুণ শিল্পীর প্রদর্শনীতে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে ভালো লাগছে। এটি ভবিষ্যতে তরুণদের শিল্পসংক্রান্ত কাজে উৎসাহিত করবে বলে বিশ্বাস করি।

আলোকচিত্রী রাসেল চৌধুরীর জন্ম এবং বেড়ে উঠা চট্টগ্রামে। তিনি অ্যাবস্ট্রাক্ট ফটোগ্রাফি শুরু করেন ২০০৭ সালে। দুবাই আর্ট ফেস্টিভালে ২০১১ সালে তাঁর ছবি প্রথম প্রদর্শিত হয়। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ফটো-জার্নালে তাঁর ছবি ফিচার হিসেবে প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসমা বীথিচট্টগ্রামচিত্রপ্রদর্শনীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT