শিল্প সাহিত্য

ফরিদা পারভীনের দাফন হবে কুষ্টিয়ায়

ফরিদা পারভীনের দাফনের জন্য কুষ্টিয়ায় প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লালন সংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন সম্পন্ন হবে কুষ্টিয়ায়।

রোববার (১৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হওয়ার তারপর তাকে নেওয়া হবে কুষ্টিয়ায়। সেখানে বাদ মাগরিব তার নামাজে জানাজা শেষে কুষ্টিয়ার পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরি উপল সাংবাদিকদের বলেন, ‘মাকে আমরা কুষ্টিয়ায় দাফন করবো, তার ইচ্ছে অনুযায়ী।’

মেয়ে জিহান ফারিয়া সাংবাদিকদের বলেন, ‘মা মর্যাদা নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার শেষ ইচ্ছে ছিল কুষ্টিয়া যাওয়ার। উনার বাবা-মায়ের কবরের পাশে দাফন করার শেষ ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।’

বরেণ্য এই সঙ্গীত শিল্পী গতকাল রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লালনকন্যা খ্যাত ফরিদা পারভীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অনেকেই।

বিষয়:দাফন ফরিদা পারভীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…