চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তি কর্মীদের চাকরি হারানোর ভয়ের কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে বিশ্বের সেরা সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রযুক্তি প্রতিষ্ঠান যারা কিনা প্রযুক্তির উৎকর্ষতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করেছে, তারাই চলতি বছরের মাসগুলোতে অন্যান্য বছরের চেয়ে বেশি কর্মী ছাঁটাই করেছে। মহামারি এবং অর্থনৈতিক মন্দা ছাড়াও কর্মী ছাঁটাইয়ের বড় কারণ হিসেবে সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকেই দায়ী করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সিলিকন ভ্যালি প্রতিষ্ঠানগুলো খুব সহজেই নতুন নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে। নতুন প্রযুক্তি উদ্ভাবনও করছে তারা। এইসব প্রযুক্তির দ্বারাই প্রতিস্থাপিত হচ্ছে কর্মীদের চাকরি। বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কর্মী ছাঁটাইয়ের পেছনের কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়ী করেছে।

গত জুন মাসে শিক্ষা বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান চেগ জানিয়েছে, তারা তাদের মোট কর্মীদের ৪ শতাংশকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। প্রায় ৮০ জন কর্মচারীকে ছাঁটাই করেছে তারা। প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে আরও শক্ত অবস্থানে নেয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এছাড়াও আইবিএম সিইও অরবিন্দ কৃষ্ণ এইবছর মে মাসে ব্লুমবার্গের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী বছরগুলোতে সংস্থাটির বিভিন্ন সেক্টর এআই দিয়ে প্রতিস্থাপিত হতে পারে বলে মনে করে নিয়োগ বন্ধ করার আশা করছে তারা৷

এবছর এপ্রিলের শেষের দিকে ফাইল-স্টোরেজ পরিষেবা ড্রপবক্স বলেছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে ১৬ শতাংশ বা প্রায় ৫০০ জন কর্মী কমিয়েছে তারা। এদিকে আউটপ্লেসমেন্ট ফার্ম গ্রে অ্যান্ড ক্রিসমাস তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, এআই এর কারণে মে মাসে ৩,৯০০ জনকে ছাঁটাই করা করেছে তারা। তাদের মতে, এই সমস্ত কাটতি প্রযুক্তি খাতেই ঘটেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ তাই প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য একটি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এআই নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করছে বলেও মনে করছেন অনেকেই।

Reneta

কলম্বিয়া বিজনেস স্কুলের অধ্যাপক ড্যান ওয়াং এর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে বাধ্য করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইবিএমএআইকর্মী ছাটাইকৃত্রিম বুদ্ধিমত্তাড্রপবক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT