তথ্যপ্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসভ্যতার বিলুপ্তি ঘটাতে পারে

প্রতিবাদী যুবক মানবাধিকার ও পরিবেশের জন্য রাস্তায় অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া যুবক একটি কার্ড ধরে আছেন, যেখানে লেখা ‘This is an existential risk’।. Channel i News – চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানব সভ্যতার বিলুপ্তি ঘটাতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মধ্যে ‘ওপেনএআই’ এবং ‘গুগল ডিপমাইন্ডে’র প্রধানও রয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সেন্টার ফর এআই সেফটির ওয়েবপেজে প্রকাশিত এআই ঝুঁকি নিয়ে করা এক বিবৃতিকে সমর্থন জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিবৃতিতে মহামারি এবং পারমাণবিক যুদ্ধের মত সামাজিক ঝুঁকির সাথে এআই থেকে বিলুপ্তির ঝুঁকি কমানোর বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

‘চ্যাটজিপিটি’ নির্মাতা এবং ‘ওপেনএআ’ই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, ‘গুগল ডিপমাইন্ডের’ প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস এবং ‘অ্যানথ্রোপিক’ এর দারিও অ্যামোডেই এই বিবৃতিকে সমর্থন করেছেন। এআই ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারি করা ডা. জিওফ্রে হিন্টনও এবং মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ইয়োশুয়া বেঙ্গিওও বিবৃতিটিকে সমর্থন করেছেন।

তবে মেটার এক বিশেষজ্ঞ প্রফেসর লেকুন বলেছেন,  এই ধরণের সতর্কতাগুলো অবাস্তব।

বিষয়:এআই কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…